মুখ্যসচিবের সাংবাদিক বৈঠক লাইভ: রাজ্যে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু করোনায়, এ পর্যন্ত সর্বাধিক
গতকাল পর্যন্ত অ্যাকটিভ ছিল ৫৫০ জন।
আজ রাজ্যে করোনা অ্যাকটিভ ৫৭২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৭ জন।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন।
মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৫ জন।
ম
শেষ আপডেট: 30 April 2020 11:34
-
গতকাল পর্যন্ত অ্যাকটিভ ছিল ৫৫০ জন।
-
আজ রাজ্যে করোনা অ্যাকটিভ ৫৭২ জন।
-
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৭ জন।
-
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন।
-
মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ জন।
-
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৫ জন।
-
মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৯ জন।
-
মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ১৬ হাজার ৫২৫টি।
-
গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ১৯০৫টি।
-
রাজ্যে ল্যাবের সংখ্যা বেড়ে হয়েছে ১৪টি। আরও ২টো ল্যাব রেডি হচ্ছে।
-
গত তিন দিন সিএনসিআই-তে টেস্ট হচ্ছে না প্রযুক্তিগত সমস্যার কারণে।
-
আজ যত জন পজিটিভ এসেছেন তার মধ্যে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা থেকে এসেছেন বেশিরভাগ। এই তিন জেলা থেকে ৮০% মোট কেসের।
-
হুগলি থেকেও কয়েক জন আক্রান্ত এসেছেন।
-
এখন রেড জ়োন: কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর।
-
কলকাতায় ২৬৪টি কনটেনমেন্ট জোন আছে। এর পরে হাওড়ায় ৭২টি এবং উত্তর ২৪ পরগনায় ৭০টি।
-
সরকারি কোয়ারেন্টাইনে আছেন ৫২৮৮ জন।
-
হোম কোয়ারেন্টাইনে আছেন ১০ হাজার ৭৭৩ জন।
-
রাজ্যে কোভিড হাসপাতালের সংখ্যা ৬৬ থেকে বেড়ে ৬৭ হল।
-
কলকাতাতেই চারটি ছিল, পাঁচটি হল।
-
মোট ১০৫টি মৃত্যু এখনও পর্যন্ত স্টাডি করেছে অডিট কমিটি।
-
৩৩টি মৃত্যু নিশ্চিত কোভিডের কারণে, ৭২টির পেছনে অন্য কারণ ছিল মৃত্যুর।
-
৩ তারিখের পরে কী হবে, তার কোনও গাইডলাইন আমরা এখনও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাইনি।
-
আজ সব রাজ্যের চিফ সেক্রেটারির সঙ্গে ক্যাবিনেট সেক্রেটারি মিটিং করেছেন। আমরা সেখানেও এ কথাই বলেছি।
-
আমরা চাই যে বাইরের রাজ্য থেকে আমাদের মানুষকে আসতে দেওয়া হোক। কিন্তু সেটা ধাপে ধাপে হলেই ভালো হয়।
-
প্রত্যেকটা মানুষ যাঁরা রাজ্যে ফিরবেন তাঁদের এক এক জনের জন্য আমাদের পরিকল্পনা করতে হচ্ছে।
-
তাই সবার কাছেই অনুরোধ যারা ফিরবেন তাঁরা সঠিক তথ্য সরকারকে দিয়ে সাহায্য করুন।
-
যে দু'জন চিকিৎসক মারা গিয়েছেন তাঁদের নিকটাত্মীয়কে ১০ লক্ষ টাকা করে ও যে ২১ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের ১ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।
-
রাজ্যের বিমার সঙ্গে কেন্দ্রের বিমার সম্পর্ক নেই। আমাদের রাজ্যে মারা গেলে ১০ লক্ষ টাকা করে দেওয়ার কথা আগেই বলা হয়েছে।