Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় বাড়ছে করোনা, ফের কনটেনমেন্ট জোন তৈরির নির্দেশ দিলেন উদ্বিগ্ন মুখ্যসচিব

দ্য ওয়াল ব্যুরোঃ বাংলার কোভিডগ্রাফ (Covid 19) ফের ঊর্ধ্বমুখী। যা নিয়ে চিন্তিত নবান্ন। সূত্রের খবর, এদিন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের কোভিড পরস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ফের কনটেনমেন্ট জোন তৈরি

বাংলায় বাড়ছে করোনা, ফের কনটেনমেন্ট জোন তৈরির নির্দেশ দিলেন উদ্বিগ্ন মুখ্যসচিব

শেষ আপডেট: 23 October 2021 12:00

দ্য ওয়াল ব্যুরোঃ বাংলার কোভিডগ্রাফ (Covid 19) ফের ঊর্ধ্বমুখী। যা নিয়ে চিন্তিত নবান্ন। সূত্রের খবর, এদিন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের কোভিড পরস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ফের কনটেনমেন্ট জোন তৈরি করতে হবে। শনিবার কোভিড নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। সেখানেই তিনি উদ্বেগ প্রকাশ করেন কিছু কিছু জেলায় কোভিড সংক্রমণ বেড়ে যাওয়া নিয়েও। এই পরিস্থিতিতে একাধিক পদক্ষেপ করার কথা ভাবছে নবান্ন। সূত্রের খবর, এদিনের বৈঠকে বলা হয়েছে, খুব শিগগিরই রাজ্য জুড়ে চালু হবে নাইট কার্ফ্যু। কড়াভাবে কনটেনমেন্ট জোন গঠনের কথাও বলা হয়েছে। এছাড়া, যাতে সকলে মাস্ক পরেন, সেদিকেও প্রশাসনকে কড়া নজর রাখতে বলেছে নবান্ন। সূত্র মারফত জানা গেছে, এদিন রাজ্য জুড়ে ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় জোর দেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যসচিব। তাছাড়া, সমস্ত হাসপাতালগুলিতে কোভিড পরিষেবা কেমন আছে তা খতিয়ে দেখতেও বলা হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের। কোভিড সক্রিয় রোগীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে বলেছেন মুখ্যসচিব। উল্লেখ্য পুজোর পর থেকে কোভিড বাড়তে শুরু করেছে জেলায় জেলায়। আর যাঁরা যাঁরা নতুন করে কোভিডে আক্রান্ত হচ্ছে, তাঁদের অধিকাংশই ভ্যাকসিন নিয়েছেন। কেউ কেউ ভ্যাকসিনের দুটি ডোজও নিয়েছেন, তারপরেও সংক্রমণ এড়াতে পারেননি। এই পরিস্থিতিই চিন্তার ভাঁজ ফেলেছে নবান্নে।

```