Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকা বাড়ি থাকলে আবাস যোজনায় নাম নয়, কোনও প্রভাবশালীর কথা শুনবেন না: মুখ্যসচিব

দ্য ওয়াল ব্যুরো: 'বাংলার বাড়ি' প্রকল্প (Banglar Bari) নিয়ে গত কয়েক দিন ধরেই একের পর এক অভিযোগ সামনে এসেছে। কখনও অনিয়ম, কখনও তালিকা নিয়ে ক্ষোভ, আবার কখনও আশাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে নানা জায়গায়। সেই নিয়েই এবার নড়েচড়ে বসল নবান্

পাকা বাড়ি থাকলে আবাস যোজনায় নাম নয়, কোনও প্রভাবশালীর কথা শুনবেন না: মুখ্যসচিব

শেষ আপডেট: 13 December 2022 07:42

দ্য ওয়াল ব্যুরো: 'বাংলার বাড়ি' প্রকল্প (Banglar Bari) নিয়ে গত কয়েক দিন ধরেই একের পর এক অভিযোগ সামনে এসেছে। কখনও অনিয়ম, কখনও তালিকা নিয়ে ক্ষোভ, আবার কখনও আশাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে নানা জায়গায়। সেই নিয়েই এবার নড়েচড়ে বসল নবান্ন।

আজ, মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi) 'বাংলার বাড়ি' প্রকল্প নিয়ে বৈঠক করেন। এই আবাস যোজনা নিয়ে অভিযোগ, অনেকের পাকাবাড়ি থাকার পরেও এই প্রকল্পে নাম আছে। এই নিয়ে তাঁর কড়া নির্দেশ, 'পাকা বাড়ি রয়েছে, এমন কেউ আবাস যোজনার বাড়ি পাবে না। যদি নাম উঠে থাকে, দ্রুত বাতিল করুন। কোনও প্রভাবশালীর কথা শুনবেন না।'

পাশাপাশি, যেখানে যেখানে ঝামেলা হচ্ছে, সেখানে সেখানে জেলাশাসকদের যেতেও নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। কোথাও কোনও আইনশৃঙ্খলার অবনতির খবর পেলে সঙ্গে সঙ্গে নবান্নে জানাতে হবে। একইসঙ্গে জেলা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতেও বলেছেন মুখ্যসচিব।

সব মিলিয়ে জেলাশাসকদের আরও কড়া হওয়ার নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই প্রকল্প নিয়ে কোনও রকম বেনিয়ম বরদাস্ত করা হবে না।

বাংলার বাড়ি নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে তা নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই জেলাগুলিতে এই প্রকল্পে কীভাবে কাজ হবে তা নিয়ে নির্দেশিকা জারি করেছে নবান্ন। কিন্তু তার পরেও এই প্রকল্প নিয়ে বেশ কিছু জেলায় বিস্তর অভিযোগ উঠছে। সেই অভিযোগ থেকে অশান্তির সৃষ্টি হচ্ছে।

এইসব অশান্তি এড়াতেই এবার জেলাশাসকদের কিছু নির্দেশ দিলেন মুখ্যসচিব। নবান্ন সূত্রের খরব, এদিনের বৈঠকে মুখ্যসচিব জানান, মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, হুগলি, উত্তর ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলায় এই প্রকল্পে কাজ ভাল নয়। কেন এমন ঘটছে তাও খতিয়ে দেখার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

লালনের মৃত্যুতে সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ, তদন্তে সিআইডি, দ্য ওয়াল আগেই লিখেছিল


```