Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ভোটের আগে আইনশৃঙ্খলার অবনতি হলে দায় আমাদের’, প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যসচিব

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের উপনির্বাচনের (Byelection) দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া মুর্শিদাবাদের দুই কেন্দ্র জঙ্গিপুর আর সামসেরগঞ্জেও ভোটের কথা

‘ভোটের আগে আইনশৃঙ্খলার অবনতি হলে দায় আমাদের’, প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যসচিব

শেষ আপডেট: 15 September 2021 08:11

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের উপনির্বাচনের (Byelection) দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া মুর্শিদাবাদের দুই কেন্দ্র জঙ্গিপুর আর সামসেরগঞ্জেও ভোটের কথা জানিয়েছে কমিশন। এই নির্বাচনের আগে যাতে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি না হয় সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক করলেন রাজ্যের মুখ্যসচিব (CS) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। হিন্দুরাই সবচেয়ে সহনশীল, শিবসেনার মুখপত্রে বললেন জাভেদ আখতার বুধবার সকালে বেশ কয়েকটি জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন মুখ্যসিচিব। সূত্রের খবর, মিনিট পঁয়তাল্লিশের এই বৈঠকেই তিনি জানান, ভোটের আগে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হলে নির্বাচন কমিশন সরকারের দিকেই আঙুল তুলবে। কারণ ভোটের আয়োজন করলে যে আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকবে সে ব্যাপারে আমরাই কমিশনকে আশ্বস্ত করেছি। তাই আগেভাগে সতর্ক হওয়া দরকার। পাশাপাশি কোভিড প্রোটোকল যাতে ঠিকভাবে মেনে চলা হয়, সেদিকেও নজর দিতে বলেছেন মুখ্যসচিব। সূত্র মারফত খবর, মুর্শিদাবাদ এবং দক্ষিণ কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি আর নদিয়ার জেলাপ্রশাসনকে আইন শৃঙ্খলা নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। আর দু-একদিনের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী এসে বিভিন্ন এলাকায় ডমিনেশনের কাজ শুরু করবে। ভোটের আগে এই সমস্ত জেলাগুলিতে যাতে কোনও রাজনৈতিক অশান্তি না হয়, সে ব্যাপারে পুলিশ প্রশাসনকে নজর রাখতে বলেছে নবান্ন। কোথাও কোনও অনাচার দেখলেই কড়া হাতে তা দমন করতে হবে। জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর। জেলায় জেলায় পুলিশি নজরদারি আরও বাড়বে। যখন তখন পুলিশ আচমকা হানাও দিতে পারে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ভাটপাড়া জগদ্দল এলাকায় বোমাবাজি আর দুষ্কৃতীদের তাণ্ডব চলছে। গতকাল রাতেও ওমাবাজিতে জখম হয়েছেন ২ জন। এই ধরনের ঘটনা ভোটের আগে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সে ব্যাপারে নজর দিচ্ছে নবান্ন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```