Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিলিগুড়িতে দখল হয়ে যাচ্ছে শ্মশানের জমি! স্টোন ক্রাশারের দাপট, পদক্ষেপের আশ্বাস প্রশাসনের

গ্রামবাসীদের অভিযোগ, রেশন মাফিয়া বিমল রায় এই কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।

শিলিগুড়িতে দখল হয়ে যাচ্ছে শ্মশানের জমি! স্টোন ক্রাশারের দাপট, পদক্ষেপের আশ্বাস প্রশাসনের

শ্মশান দখল করে গড়ে উঠেছে স্টোন ক্রাসার

শেষ আপডেট: 6 November 2024 13:26

নিবেদিতা দাস,  শিলিগুড়ি

শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকের অন্তর্গত গ্রাম মাউড়িয়া বস্তি। দীর্ঘ কুড়ি বছরেরও বেশি সময় ধরে এলাকায় রয়েছে একটি শ্মশান। তবে গত এক বছর ধরে শ্মশানের পাশে তৈরি হয়েছে একটি স্টোন ক্রাশার। আর সেই ক্রাশারের জমি বাড়ানোর চেষ্টায় ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে শ্মশানের জমি।

গ্রামবাসীদের অভিযোগ, রেশন মাফিয়া বিমল রায় এই কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তাঁর লোকেরাই এই দখল করছে।

মঙ্গলবার এলাকায় গেলে দেখা যায়, বালাসন নদীর ধারেই রয়েছে শ্মশানটি। পাশেই তৈরি হয়েছে একটি বিশাল বড় ক্রাশার। স্থানীয়দের মতে, কুড়ি বছর আগে মাটিগাড়া নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শংকর মালাকার এই শ্মশানের উদ্বোধন করেছিলেন।

পরবর্তীতে শ্মশানের উন্নয়নের জন্য বর্তমান বিধায়ক আনন্দময় বর্মন আলোর ব্যবস্থাও করে দেন। কিন্তু বিগত দু’দিন ধরে শ্মশানের জমি দখলের চেষ্টা করছে বিমলের লোকজনইতিমধ্যে জমি দখল মুক্ত করতে নিজেরাই শ্মশানের চারিদিকে সীমানা বানিয়ে রেখেছেন

তবে বিমল রায়ের বক্তব্য, গ্রামবাসীদের দাবি ভিত্তিহীন। ঘটনা প্রসঙ্গে মাটিগাড়ার বিডিও বলেন, এলাকায় শ্মশান রয়েছে কি না তা জানা নেই বিষয়টি খতিয়ে দেখা হবে।

অন্যদিকে, মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভোলা ঘোষ বলেন, ‘আমরা জানি এক ব্যবসায়ী শ্মশানের পাশে ক্রাশার খুলেছেন এবং শ্মশানে জমি দখল করার চেষ্টা করছেন বিষয়টি সত্যি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’


```