
শেষ আপডেট: 25 May 2023 14:37
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: জামাইষষ্ঠীর দিনে গ্রেফতার জামাইবাবু! এমনই ঘটনায় হইচই পড়ে গিয়েছে চুঁচুড়ার (Chinsura) কাপাসডাঙা এলাকায়। ধৃতের নাম প্রণব দত্ত। অভিযোগ, কাপাসডাঙায় তাঁর বাড়ি থেকেই দু’হাজার কেজি বেআইনি বাজি উদ্ধার (Cracker Recover) করেছে পুলিশ।
নেপাল চৌধুরী মাঠের সামনেই প্রণববাবুর বাড়ি। ওই বাড়িতে বাজি মজুত রাখা রয়েছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল। সেই খবরের ভিত্তিতেই বৃহস্পতিবার পুলিশ সেখানে অভিযান চালায়। তল্লাশি চালাতেই তদন্তকারীরা বিপুল পরিমাণ বাজি উদ্ধার করে।
প্রণববাবুর দাবি, বেগমপুরে তাঁর শ্যালকের একটি বাজি কারখানা রয়েছে। সেখানে থেকেই গাড়ি করে পেটি ভর্তি বাজি তাঁর বাড়িতে পাঠিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে গাড়ি করে বাজি নিয়ে আসা হয়েছিল চুঁচুড়ার কাপাসডাঙায়।
এগরার বাজি কারখানায় বিস্ফোরণের পর গত আট দিনে বজবজ, দুরাজপুরের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পর থেকেই রাজ্য পুলিশ তৎপর হয়ে ওঠে। হুগলিতে পুলিশ তদন্ত শুরু করে। চুঁচুড়ার কামারপাড়া থেকে বাজি উদ্ধার করেছে পুলিশ।
কুনোয় চিতার মৃত্যুমিছিল, পরপর দু’দিনে সদ্যোজাত ৪ শাবকের মধ্যে মৃত্যু ৩টির