Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গাপুর ইসিএলের কয়লাখনিতে তীব্র বিস্ফোরণ, এলাকার একাধিক বাড়িতে, রাস্তায় ফাটল

দ্য ওয়াল ব্যুরো: অন্ডালের পর, এবার লাউদোহা। খনি থেকে কয়লা (Coal Mine) উত্তোলনের সময় মাটির তলায় বিরাট বিস্ফোরণ (Blast) ঘটে। তার জেরেই পশ্চিম বর্ধমানের লাউদোহার সিরসা রুইদাস পাড়া এলাকার একাধিক বাড়িতে (House) ফাটল (Crack) দেখা দিয়েছে। ফাটল ধ

দুর্গাপুর ইসিএলের কয়লাখনিতে তীব্র বিস্ফোরণ, এলাকার একাধিক বাড়িতে, রাস্তায় ফাটল

শেষ আপডেট: 2 September 2022 05:24

দ্য ওয়াল ব্যুরো: অন্ডালের পর, এবার লাউদোহা। খনি থেকে কয়লা (Coal Mine) উত্তোলনের সময় মাটির তলায় বিরাট বিস্ফোরণ (Blast) ঘটে। তার জেরেই পশ্চিম বর্ধমানের লাউদোহার সিরসা রুইদাস পাড়া এলাকার একাধিক বাড়িতে (House) ফাটল (Crack) দেখা দিয়েছে। ফাটল ধরা পড়েছে রাস্তাতেও। গোটা এলাকা জুড়ে তীব্র কম্পনে (vibration) আতঙ্কে ঘর ছেড়ে বাইরে রাত কাটাচ্ছে এলাকার মানুষ।

রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের খনি গহ্বর থেকে কয়লা উত্তোলন করা হচ্ছিল। তখনই হঠাৎ মাটির তলায় তীব্র বিস্ফোরণ ঘটে। কেঁপে ওঠে গোটা এলাকা। ১৯টি বাড়িতে ফাটল দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই ছোটোখাটো বিস্ফোরণ ঘটেছিল। কিন্তু ক্রমশ তার পরিমাণ বেড়েছে। তার জেরেই বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে দাবি এলাকাবাসীর।

বহু বছর আগে ওই জমিগুলি রাজ্য সরকার পাট্টায় দেয়। সেই জমিতেই এলাকার ওই ১৯টি পরিবার বাস করছে এতদিন ধরে। বাসিন্দাদের দাবি, ইসিএল কর্তৃপক্ষ কিছুতেই মানতে চায়নি, ওই জমি আসলে রাজ্য সরকার পাট্টায় দিয়েছিল। বিষয়টি নিয়ে একাধিকবার জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ।

এর জেরে প্রত্যেকদিনই চরম আতঙ্কে দিন কাটছে পরিবারগুলির। অনেকেই ইতিমধ্যে এলাকাছাড়া হয়েছেন। এবার বসতবাড়িতে ফাটল ধরায় সেই ঘটনা নিয়ে শুক্রবার সকালে প্রতিবাদে পথে নেমেছেন এলাকাবাসী। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে লাউদোহা থানার পুলিশ। লাউদোহা গ্রাম পঞ্চায়েত সদস্যা লতিকা সাহা পুরো ঘটনায় দায়ী করেছেন ইসিএল কর্তৃপক্ষকে। তিনি এই নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

মাসের পর মাস কাজ করেও বেতন নেই, কারখানার ভেতরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ৭ কর্মীর


```