Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

নানুরে সিপিএম কর্মীকে পিটিয়ে খুন! নভেম্বর বিপ্লবের পতাকা তুলতে গিয়েই মারধর

দ্য ওয়াল ব্যুরো: সিপিএম কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত বীরভূমের (Birbhum) নানুর। অভিযোগ, নভেম্বর বিপ্লবের পতাকা লাগানোর সময় সিপিএমের ওই  প্রৌঢ় কর্মীকে আক্রমণ করা হয়। তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে দাবি। ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙু

নানুরে সিপিএম কর্মীকে পিটিয়ে খুন! নভেম্বর বিপ্লবের পতাকা তুলতে গিয়েই মারধর

শেষ আপডেট: 8 November 2021 17:50

দ্য ওয়াল ব্যুরো: সিপিএম কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত বীরভূমের (Birbhum) নানুর। অভিযোগ, নভেম্বর বিপ্লবের পতাকা লাগানোর সময় সিপিএমের ওই  প্রৌঢ় কর্মীকে আক্রমণ করা হয়। তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে দাবি। ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল উঠেছে। জানা গেছে মৃতের নাম বাদল শেখ (৬০)। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরের বালিগুলি গ্রামে। এলাকায় বাদল শেখ সিপিএমের সক্রিয় কর্মী বলেই পরিচিত ছিলেন। মৃতের পরিবার অভিযোগ করেছে তৃণমূলের কর্মীরা বাদল শেখকে খুন করেছে। সিপিএম করত বলেই এই আক্রমণ, অভিযোগ পরিবারের। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, গতকাল দলীয় পতাকা উত্তোলনের পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল বাদল শেখকে। এরপর সোমবার তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যাপক মারধর করা হয় তাঁকে। শেষে গুরুতর জখম অবস্থায় বাড়িতেই ফেলে রেখে যাওয়া হয়। আহত বাদলকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যেতে যেতে পথেই তাঁর মৃত্যু হয় বলে খবর। নানুর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। বাদল শেখের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেছেন, এখানে তৃণমূল সিপিএম বলে কিছু নেই। শুনেছি পাড়ার কিছু যুবকের সঙ্গে ঝামেলা হয়েছে। পুলিশ তদন্ত করবে। নানুরে সিপিএম বলে কিছুই নেই। আর এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

```