Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সাতসকালে সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কেশপুর, হাসপাতালে ভর্তি করা হল তিনজনকে

দ্য ওয়াল ব্যুরো,পশ্চিম মেদিনীপুর: সিপিএম-তৃণমূল সংঘর্ষে সাতসকালে উত্তপ্ত হল কেশপুর (CPM TMC clash in keshpur)। চড়কা গ্রামে শাসকদল তৃণমূলের কর্মীদের উপর আক্রমণের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে সিপিআইএম নেতৃত্ব শাসকদল

সাতসকালে সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কেশপুর, হাসপাতালে ভর্তি করা হল তিনজনকে

শেষ আপডেট: 3 August 2023 07:01

দ্য ওয়াল ব্যুরো,পশ্চিম মেদিনীপুর: সিপিএম-তৃণমূল সংঘর্ষে সাতসকালে উত্তপ্ত হল কেশপুর (CPM TMC clash in keshpur)। চড়কা গ্রামে শাসকদল তৃণমূলের কর্মীদের উপর আক্রমণের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে সিপিআইএম নেতৃত্ব শাসকদলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছেন।

স্থানীয়সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কেশপুরের চড়কা গ্রামে চা দোকানে বসে আড্ডা মারছিলেন তৃণমূল কর্মীরা। তখন তাঁদের উপর অতর্কিত হামলা হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মীরা জানান, তাঁদের সভাপতির উদ্দেশে অশালীন মন্তব্য করা হয়েছিল। তাঁরা প্রতিবাদ জানানোয় বাঁশ-লাঠি নিয়ে চড়াও হয় সিপিএমের কর্মীরা। তাতে বেশ কয়েকজন আহত হন। গুরুতর জখম অবস্থায় তিনজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা বলেন, “মাঝেমধ্যে টুকটাক অশান্তি হলেও এতবড় গন্ডগোল এই প্রথম। কোনও প্ররোচনা ছাড়াই হামলা চালিয়েছে সিপিএম।”

আক্রান্তদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে (CPM TMC clash in keshpur)।

তৃণমূলের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে সিপিএম নেতৃত্ব। সিপিএমের রাজ্য কমিটির সদস্য তাপস সিনহার দাবি, গোটা ঘটনাটাই শাসক দলের গোষ্ঠী কোন্দলের জের। এরসঙ্গে সিপিএম কোনওভাবেই জড়িত নয়। তিনি বলেন, “বোর্ডগঠনের সময় আসছে। তাই নিজেদের মধ্যে মারপিট শুরু হয়ে গেছে। তার দায় চাপানো হচ্ছে সিপিএমের উপর।” ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। সংঘর্ষের পর তুমুল শোরগোল গোটা এলাকায়।

আরও পড়ুন: স্বামী তুমি কার? যুবককে ধরে টানাটানি দুই স্ত্রীর, ঘাটাল আদালতে শোরগোল


```