Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডোমকলে মঙ্গলে অভিষেকের কর্মসূচি, আগেরদিনই তৃণমূল-সিপিএম সংঘর্ষে তুলকালাম, গুলিবিদ্ধ ৪

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার নদিয়ার হাঁসখালিতে সভা করার পর মুর্শিদাবাদের ডোমকলে রোড শো করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঠিক তাঁর আগের দিনই রক্তাক্ত হল ডোমকল। তৃণমূল-সিপিএম সংঘর্ষে মাঠকানা অঞ্চলে গুলিও চ

ডোমকলে মঙ্গলে অভিষেকের কর্মসূচি, আগেরদিনই তৃণমূল-সিপিএম সংঘর্ষে তুলকালাম, গুলিবিদ্ধ ৪

শেষ আপডেট: 26 June 2023 14:27

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার নদিয়ার হাঁসখালিতে সভা করার পর মুর্শিদাবাদের ডোমকলে রোড শো করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঠিক তাঁর আগের দিনই রক্তাক্ত হল ডোমকল। তৃণমূল-সিপিএম সংঘর্ষে মাঠকানা অঞ্চলে গুলিও চলেছে বলে অভিযোগ। তৃণমূলের বক্তব্য, মিছিল করে যাওয়ার পথে সিপিএমের লোকজন তাদের উপর গুলি চালিয়েছে।

সোমবার সন্ধে পর্যন্ত এই ঘটনায় চার জন তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে খবর। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও সিপিএম অভিযোগ অস্বীকার করেছে।

ডোমকলের সিপিএম নেতা মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের সভায় কর্মীরা মিছিল করে যাচ্ছিলেন। সেই সময়ে খবর পাওয়া যায় হান্নান ডিলারের বাড়ির সামনে তৃণমূল সমাজবিরোধীদের জড়ো করেছে। পুলিশকে খবর দেওয়া হলে তারা এসেই মিছিল নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে। তারপর সভাও হয়। এই ঘটনায় আমাদের কেউ যুক্ত নয়।’

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ডোমকল। সিপিএমের মিছিল আটকানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা মেরে মিছিল নিয়ে বিডিও অফিসের দিকে এগিয়ে যায়। বাঁধ, উইকেট, থান ইট, আধলায় ছয়লাপ হয়ে যায় রাস্তা।

এমনিতে ডোমকল বরাবরই রাজনৈতিক উত্তেজনাপ্রবণ। ২০০৩ সালের পঞ্চায়েত ভোটে শুধু এই ব্লকেই ভোটের দিন এক ডজনের বেশি লাশ পড়েছিল। তেইশের ভোট যত এগিয়ে আসছে তত তেতে উঠছে ডোমকল। সোমবারের ঘটনার পর বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি থমথমে।

দুই জেলায় সবচেয়ে বেশি বাহিনী, ৩১৫ কোম্পানির মধ্যে কোথায় কত ভাগাভাগি করল নির্বাচন কমিশন


```