Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

CPM Taherpur: তাহেরপুর যেন স্তালিনগ্রাদ, এবারও বোর্ড দখল বামেদের

রবিবার পুরভোটের দিন রাত্রি বেলা নদিয়া জেলা সিপিএমের (CPM) এক শীর্ষ নেতা ঘরোয়া আলোচনায় বলছিলেন, ‘এলাকা যদি একটুও চিনে থাকি, তাহলে লিখে রেখে দাও তাহেরপুর (Taherpur) পুরসভায় আবার আমরা বোর্ড করছি।’ সদ্য যুব আন্দোলন ছাড়া সেই নেতাটি যেন সত্যিই এল

CPM Taherpur: তাহেরপুর যেন স্তালিনগ্রাদ, এবারও বোর্ড দখল বামেদের

শেষ আপডেট: 2 March 2022 06:27

রবিবার পুরভোটের দিন রাত্রি বেলা নদিয়া জেলা সিপিএমের (CPM) এক শীর্ষ নেতা ঘরোয়া আলোচনায় বলছিলেন, ‘এলাকা যদি একটুও চিনে থাকি, তাহলে লিখে রেখে দাও তাহেরপুর (Taherpur) পুরসভায় আবার আমরা বোর্ড করছি।’ সদ্য যুব আন্দোলন ছাড়া সেই নেতাটি যেন সত্যিই এলাকা চেনেন। সারা বাংলায় বিপুল সবুজ ঝড়ের মুখে একমাত্র তাহেরপুর যেন মরুভূমিতে মরূদ্যান। এবারও লালঝান্ডা উড়ল (Red Flag) তাহেরপুর পুরসভায়। বোর্ড দখলে রাখল বামেরা। গতবারও বামেদের দখলেই ছিল এই পুরসভা। এদিন গণনার শুরু থেকেই বামেরা এগিয়ে ছিল সংখ্যাগরিষ্ঠ ওয়ার্ডে। এই পুরসভার মোট ওয়ার্ড ১৩টি। বেলা পৌনে বারোটার খবর ৮টি ওয়ার্ডে বিপুল্ ভোটে জয়ী হয়েছে সিপিএম। তৃণমূল এগিয়ে পাঁচটিতে। বাম জমানাতেও এমন কিছু ব্যতিক্রমী এলাকা ছিল। যেমন বহু চেষ্টা করেও সেই সময়ে বহরমপুর পুরসভা কংগ্রেসের থেকে ছিনিয়ে নিতে পারেনি। তাহেরপুরও যেন খানিকটা তেমনই।

```