
শেষ আপডেট: 12 May 2022 15:28
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার দুপুরেই হাইকোর্টে আনিস খান (Anis Khan) মৃত্যু মামলার শুনানি ছিল। এদিনও কোনও নির্দেশ দেয়নি আদালত। মঙ্গলবার ফের শুনানির দিন ঠিক হয়েছে। এর ঠিক কয়েক ঘণ্টা পরই হাইকোর্টের অদূরে ধর্মতলায় সিপিএমের (CPM) যুব সংগঠনের মঞ্চে নাটকীয় ভাবে হাজির হলেন আনিস খানের বাবা বৃদ্ধ সালেম খান।
ডিওয়াইএফআইয়ের (DYFI) সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে এদিন সমাবেশ ডেকেছিল বাম যুবরা। সেই মঞ্চেই সীতারাম ইয়েচুরি, মহম্মদ সেলিমদের উপস্থিতিতে সালেমের হাতে স্মারক তুলে দেন মীনাক্ষী মুখোপাধ্যায়, হিমঘ্নরাজ ভট্টাচার্যরা। দেখা যায় সেই সময়ে সেইসময়ে সেলিম এবং সালেম মুষ্টিবদ্ধ হাত ছুড়ছেন আকাশে।
এদিন সমাবেশে নিজেদের বক্তৃতাতেও মীনাক্ষী থেকে সেলিম বললেন, আনিস খানের মৃত্যুর বিচারের দাবিতে শেষ পর্যন্ত লড়াই চালাবে বামেরা।
দুদিন আগে একটি সিপিএমের যুবদের একটি জাঠা মিছিল শুরু হয়েছিল আমতা থেকে। পতাকা নেড়ে সেই কর্মসূচির সূচনা করেছিলেন আনিসের বাবা। এদিন একেবারে মঞ্চে দেখা গেল তাঁকে।
সিপিএমের মধ্যে এই আলোচনা রয়েছে যে গত এক দশকে দল নির্দিষ্ট করে ইস্যু চিহ্নিত করতে পারেনি। এসএসসি-র আন্দোলন, চিটফান্ডে প্রতারিতদের আন্দোলনে বুড়ি ছুঁয়ে কেবল কর্মসূচির খাতা ভরিয়েছে। এবার আনিস খান ইস্যুকে যেন যে করে হোক লেগে থাকতে চাইছে দল।
সিপিএমের যুবদের শ্রীলঙ্কা মডেল দেখালেন সেলিম, রানি রাসমণি ভরিয়ে দিলেন মীনাক্ষীরা