Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যশবন্ত সিনহা তৃণমূলও নন, বিজেপি-ও নন: যুক্তি দিলেন সূর্য

দ্য ওয়াল ব্যুরো: যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) সমর্থন করা নিয়ে পার্টির মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। তাতে জল দিতে দলীয় মুখপাত্র ‘গণশক্তি’ পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে সমর্থনের পক্ষে যুক্তি দিয়েছিলেন সিপিএম (C

যশবন্ত সিনহা তৃণমূলও নন, বিজেপি-ও নন: যুক্তি দিলেন সূর্য

শেষ আপডেট: 25 June 2022 15:36

দ্য ওয়াল ব্যুরো: যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) সমর্থন করা নিয়ে পার্টির মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। তাতে জল দিতে দলীয় মুখপাত্র ‘গণশক্তি’ পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে সমর্থনের পক্ষে যুক্তি দিয়েছিলেন সিপিএম (CPM) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। শনিবার জলপাইগুড়িতে সিটুর কর্মসূচিতে যোগ দিয়ে এ ব্যাপারে, সীতারামের সুরেই গান গাইলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra)।

এদিন সূর্যবাবুকে প্রশ্ন করা হয়, তৃণমূল-বিজেপির বিরুদ্ধে কথা বলে আপনারা তৃণমূলের (TMC) প্রার্থীকেই সমর্থন করছেন? জবাবে সূর্যবাবু বলেন, “রাষ্ট্রপতি ভোটে (Presidential Election) যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি এখন তৃণমূলও নন, বিজেপি-ও নন। সমস্ত পার্টি মিলে এক জায়গায় পৌঁছেছিল যে, যিনি প্রার্থী হবেন তিনি যে দল করুন না কেন তাঁকে পদত্যাগ করতে হবে। তিনি কোনও পার্টির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। উনি তৃণমূল থেকে পদত্যাগ করেছেন, বিজেপি থেকে তো অনেক আগেই পদত্যাগ করেছেন। আরও অনেক নাম এসেছিল তাঁরা রাজি হননি।”

সাংবাদিকরা তাঁকে আরও প্রশ্ন করেন, আপনাদের কর্মী-সমর্থকরা এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের জ্বালামুখ খুলে দিচ্ছেন। এ নিয়ে কী বলবেন? জবাবে সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক বলেন, “কিছু বলার নেই। আমরা যা ঠিক করি আমরা তাই করব। এতে কী বলার আছে।”

প্রার্থী নির্বাচন ঠিক হয়নি, যশবন্ত নিয়ে বাম মহলে ক্ষোভের মধ্যেই বললেন বিকাশ

দলীয় মুখপত্রের সাক্ষাৎকারে সীতারাম বুঝিয়েছিলেন, যশবন্তকে সমর্থন করা মতাদর্শগত সংগ্রাম। তিনি এও বলেছিলেন, প্রাক্তন বিজেপিকে সমর্থন করতে তাঁদের আপত্তি নেই। সূর্যবাবু অবশ্য এত কথা বলেননি। তিনি যশবন্তের তৃনমূল থেকে ইস্তফা দেওয়ার কথা বলে বোঝাতে চেয়েছেন, তিনি এখন দলহীন।

সীতারাম বোঝাতে চেয়েছিলেন, সিপিএমের (CPM) পূর্ব শর্তেই নাকি যশবন্ত ইস্তফা দিয়েছেন। যদিও অনেকে বলছেন, সিপিএম নেতারা এখন পার্টির মধ্যে ক্ষোভের আগুন নেভাতে ছেলে ভোলানো গপ্পো শোনাচ্ছেন। কারণ রাষ্ট্রপতি নির্বাচনে যিনিই প্রার্থী হোন, তাঁকে দলহীন হতেই হয়। অতীতে প্রণব মুখোপাধ্যায়ও কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন। কারণ সেটাই নিয়ম। সিপিএমের শর্তে তাতে কিছু এসে যায় না।

পর্যবেক্ষকদের অনেকের মতে, যশবন্তকে সমর্থন করা সিপিএমের কাছে ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে। তাই এই বাধ্যবাধকতার কারণেই সীতারাম, সূর্য মিশ্ররা এই কথা বলছেন।

দু’জনই বিজেপি, একজন তো আবার বাবরি ভাঙায় ছিলেন: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নৌসাদ


```