Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সিপিএম নেতা মদন ঘোষ প্রয়াত

দ্য ওয়াল ব্যুরো: প্রবীণ সিপিএম নেতা (CPM leader) মদন ঘোষের (Madan Ghosh) জীবনাবসান হয়েছে। শুক্রবার সকালে ৭’টা ১০ মিনিট নাগাদ বর্ধমানে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (passed away)। বয়স হয়েছিল ৮১। মৃত্যুর কারণ জানা যায়নি। সিপি

সিপিএম নেতা মদন ঘোষ প্রয়াত

শেষ আপডেট: 21 April 2023 04:36

দ্য ওয়াল ব্যুরো: প্রবীণ সিপিএম নেতা (CPM leader) মদন ঘোষের (Madan Ghosh) জীবনাবসান হয়েছে। শুক্রবার সকালে ৭’টা ১০ মিনিট নাগাদ বর্ধমানে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (passed away)। বয়স হয়েছিল ৮১। মৃত্যুর কারণ জানা যায়নি।

সিপিএমের কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মদনবাবু দীর্ঘদিন পার্টির বর্ধমান জেলা কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছিলেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি। এছাড়া পার্টির কৃষক সভার গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

দলীয় সূত্রে জানানো হয়েছে, মদন ঘোষের শেষকৃত্য বর্ধমানেই সম্পন্ন হবে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বর্ধমানে শেষকৃত্যে উপস্থিত থাকবেন। সকাল ১১টায় মরদেহ পূর্ব বর্ধমান জেলা পার্টি অফিসে নিয়ে যাওয়া হবে। সেখানে বিকাল ৪ টা পর্যন্ত মরদেহ শায়িত থাকবে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। বিকাল ৪টের পর মরদেহ নিয়ে শোক মিছিল শুরু হবে।

বেতন না পেয়ে চরম পদক্ষেপ কর্মচারীর, মিলেছে শেষ অডিও! 'গো-ভক্তি' নিয়ে তরজা জুড়েছে বিজেপি


```