
শেষ আপডেট: 11 July 2023 10:29
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সিপিএমের জয়ী প্রার্থীর জয়ের সার্টিফিকেট কেড়ে নিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ (CPM candidates certificate torn of by TMC) উঠল পূর্ব বর্ধমানের মেমারিতে (Memari)। শাসকদলের বিরুদ্ধে এমন অভিযোগে তেতে উঠল মেমারির ১ নম্বর ব্লকের দেবীপুর।
দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথে সিপিএমের প্রার্থী সনকা ক্ষেত্রপালের দাবি, তিনি গণনায় ৫৩ ভোটে জয়ী হন। পরাজিত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী।
তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তিনি বলেন, “আমি বাধা দেওয়ায় আমাকে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেয়। পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকলেও কোনও সাহায্য করেনি।”
তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস। রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “মিথ্যা অভিযোগ। হেরে গিয়ে আজেবাজে কথা বলছে সিপিএম।” ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জিতেছে বলেও দাবি করেন তিনি। ভোটের ফল ঘোষণার আগে থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। যত বেলা গড়িয়েছে ততই গন্ডগোলও বেড়েছে।
ফের নির্বাচনী হিংসার বলি সাধারণ মানুষ, পূর্ব বর্ধমানের শ্রমিকের প্রাণ গেল দু’দলের রেষারেষিতে