Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিপিএম প্রার্থী জেতার পরেই তৃণমূলে যোগ দিলেন, কালনায় 'বাইরন মডেল'

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বিধানসভা উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগরদিঘি আসনে জয়লাভের মাত্র ৩ মাসের মধ্যে ডিগবাজি খেয়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রাথী বাইরন বিশ্বাস। একসময়ে তাঁর নিজের তৃণমূলকে কিনে নেওয়ার ক্ষমতা রয়েছে বলে দাবি করেও শেষম

সিপিএম প্রার্থী জেতার পরেই তৃণমূলে যোগ দিলেন, কালনায় 'বাইরন মডেল'

শেষ আপডেট: 11 July 2023 10:27

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বিধানসভা উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগরদিঘি আসনে জয়লাভের মাত্র ৩ মাসের মধ্যে ডিগবাজি খেয়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রাথী বাইরন বিশ্বাস। একসময়ে তাঁর নিজের তৃণমূলকে কিনে নেওয়ার ক্ষমতা রয়েছে বলে দাবি করেও শেষমেশ তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন বাইরন। কিছুদিন আগেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন, এবারের পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু জায়গায় সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। সেই ইঙ্গিতকে সত্যি প্রমাণ করে এবার পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election) গ্রামসভায় জিতেই গণনাকেন্দ্র থেকে বেরিয়েই তৃণমূলে যোগদান করলেন সিপিএম প্রার্থী (CPM candidate joins TMC)।

কালনার কাকুরিয়া পঞ্চায়েতে সিপিএমের হয়ে গ্রামসভার আসনে প্রার্থী হয়েছিলেন গীতা হাঁসদা। সেখানে জিতেও যান তিনি। গ্রাম পঞ্চায়েতে মোট ১৮টি আসনের মধ্যে তৃণমূল ১৭টি আসনেই জয় লাভ করেছে, মাত্র একটি আসনেই জয় পেয়েছে সিপিএম। কিন্তু জয়ের পর গণনাকেন্দ্র থেকে বেরিয়ে এসেই গীতা তৃণমূলে যোগদান করেন।

এই বিষয়ে তাঁর দাবি, তিনি নাকি আগে তৃণমূল করতেন। বহু বছর দল করার পর কোনও কারণে মনোমালিন্য হওয়ায় সিপিএমে যোগ দিয়েছিলেন বলে দাবি গীতার। সেই কারণ খোলসা করতে চাননি তিনি। তবে এখন মাথা ঠান্ডা হতেই ফের তৃণমূলে যোগ দিলেন বলে জানিয়েছেন গীতা।

যদিও বামেদের দাবি, চাপের কারণে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন গীতা। যদিও সেই দাবি অস্বীকার করেছে তৃণমূল।

তেহট্টে গণনার মাঝেই জয়োল্লাস! তৃণমূল বিধায়ককে লাঠি মারার অভিযোগ বাহিনীর বিরুদ্ধে


```