Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ধমানে উলট পুরাণ! ২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সিপিএম

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে রাজ্যের জেলায় জেলায় অশান্তির আঁচ পড়েছে। যা অব্যাহত স্ক্রুটিনির সময়েও। ইতিমধ্যে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মতো একাধিক এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের দাবি তুলেছে তৃণমূ

বর্ধমানে উলট পুরাণ! ২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সিপিএম

শেষ আপডেট: 18 June 2023 02:14

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে রাজ্যের জেলায় জেলায় অশান্তির আঁচ পড়েছে। যা অব্যাহত স্ক্রুটিনির সময়েও। ইতিমধ্যে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মতো একাধিক এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের দাবি তুলেছে তৃণমূল। কারণ, সেখানে বিরোধীরা প্রার্থীই দিতে পারেনি। সেই জায়গাগুলিতে রীতিমতো সবুজ আবির খেলে জয়োৎসব পালন করেছে শাসকদল। এবার সেই একই দাবি করতে দেখা গেল সিপিএমকেও। তাঁদের দাবি, পূর্ব বর্ধমানের রায়নার দু’টি পঞ্চায়েতের দু’টি আসনে তাঁরাও বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছে। তৃণমূলের ভরা বাজারে এভাবে বর্ধমানের মতো জেলায় উলট পুরাণ দেখে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে।

জানা গিয়েছে, রায়নার পাইটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের একটা আসনে প্রার্থীই দিতে পারেনি তৃণমূল। আবার অন্যদিকে শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতের একটি সিটে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে। এদিকে দু’টি আসনে আর কোনও রাজনৈতিক দলই প্রার্থী দাঁড় করাতে পারেনি একমাত্র সিপিএম ব্যতীত। ফলত এই দুই আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিএম জিতে গিয়েছে। পূর্ব বর্ধমানের রায়নার দু’টি পঞ্চায়েতের দু’টি আসনে এভাবে জয়লাভ স্বাভাবিকভাবেই সিপিএমের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

সূত্রের খবর, রায়না ১ ব্লকের শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতের ৯৮ নম্বর বুথটি অনগ্রসর জাতিদের জন্য সংরক্ষিত রয়েছে। সেখানে তৃণমূল প্রার্থী করেছিল চাঁদ মহম্মদ মল্লিককে। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমার মধ্যে তিনি নিজের জাতিগত শংসাপত্র জমা দিতে পারেননি। শেষে শনিবার তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এদিকে ওই আসনে একমাত্র প্রার্থী হিসেবে রয়ে যান সিপিএমের ইসমাইল মোল্লা। তাই তিনিই জয়ী হয়ে যান।

অন্যদিকে রায়না পাইটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর আসনেও সিপিএম ছাড়া শাসকদল তৃণমূল ও অন্যান্য বিরোধী দল কেউই প্রার্থী দিতে পারেনি। এই আসনটি আবার অনগ্রসর শ্রেণির মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। সেখানে সিপিএমের প্রার্থী হিসাবে সবিতা মাথুর একা থেকে যান। তাই তিনিও ভোটের আগেই জয়লাভ করেছেন। তবে আশ্চর্যের বিষয় হল, এই আসনে প্রার্থী দিতে পারেনি খোদ শাসকদলই। খবরটি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল।

রাজ্যপাল শান্তিকক্ষ খুললেন রাজভবনে, পঞ্চায়েতে হিংসার অভিযোগ নেবেন সরাসরি


```