Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল নেতার প্লাজমা লাগবে, হাসপাতালে হাজির সিপিএম নেতা, সৌজন্যের তারিফ হাবড়ায়

দ্য ওয়াল ব্যুরো: কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল নেতার জন্য প্লাজমা দিতে হাসপাতালে পৌঁছে গেলেন সিপিএম নেতা! উত্তর ২৪ পরগনার হাবড়ার মানুষের মুখে মুখে ঘুরছে এই ঘটনার কথা। হাবড়া পুরসভার পুরপ্রশাসক নীলিমেশ দাস কোভিড আক্রান্ত হয়ে

তৃণমূল নেতার প্লাজমা লাগবে, হাসপাতালে হাজির সিপিএম নেতা, সৌজন্যের তারিফ হাবড়ায়

শেষ আপডেট: 22 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল নেতার জন্য প্লাজমা দিতে হাসপাতালে পৌঁছে গেলেন সিপিএম নেতা! উত্তর ২৪ পরগনার হাবড়ার মানুষের মুখে মুখে ঘুরছে এই ঘটনার কথা। হাবড়া পুরসভার পুরপ্রশাসক নীলিমেশ দাস কোভিড আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। গত রবিবার স্থানীয় সিপিএম নেতা তথা পুরসভার প্রাক্তন বিরোধী দলনেতা ঋজিনন্দন বিশ্বাস জানতে পারেন নীলিমেশবাবুর প্লাজমা থেরাপি শুরু হবে। এই খবর কানে যেতেই হাবড়া থেকে সল্টলেকের হাসপাতালে চলে যান ঋজিনন্দন। গত অগস্ট মাসে ঋজিনন্দনও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তারপর সেরেও উঠেছেন। সে কারণেই ছুটেছিলেন হাসপাতালে। কিন্তু কিছু কারণে তাঁর প্লাজমা গ্রহণ করা যায়নি। হাসপাতাল জানিয়েছে, নীলিমেশবাবুর আরটিপিসিআর টেস্ট হয়েছিল। কিন্তু সোয়াব টেস্ট হয়নি। তাই তাঁর প্লাজমা গ্রহণ করা যাবে না। শেষ পর্যন্ত প্লাজমা দিতে না দিতে পেরে মন খারাপ ঋজিনন্দনের। সিপিএম নেতার উদ্যোগের খবর বেডে শুয়েই পেয়েছেন তৃণমূল নেতা। তিনিও ঋজিনন্দনকে অভিনন্দন জানিয়েছেন। এবং বলেছেন, এটাই হাবড়ার রাজনৈতিক শিষ্টাচার। সিপিএম নেতা ঋজি নন্দন বলেন, "আগে আমরা মানুষ, তারপর সিপিএম , তৃণমূল বা অন্য কিছু। মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে আর কীসের কমিউনিস্ট পার্টি করলাম। বিরোধী মতাদর্শের বলে বিপদে তাঁর পাশে দাঁড়াব না, এমন কু বেড়াজাল আমাদের দল শেখায় না।" পর্যবেক্ষকদের মতে, এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু দীর্ঘ সময় ধরে প্রতিপক্ষ রাজনৈতিক দল সম্পর্কে বৈরিতার অনুশীলনে বাংলার রাজনীতি থেকে সেসব উঠে যেতে বসেছে। তাঁদের মতে, একটা সময় ছিল যখন বাংলার বিধানসভায় দাঁড়িয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান রায় বলতেন, "জ্যোতি আসেনি, তাহলে আজকে অধিবেশন হবে না!"কিন্তু দীর্ঘ সময় ধরে বাংলার রাজনীতি থেকে সেসব উবে গিয়েছে। তাই আজ নীলিমেশের পাশে ঋজিনন্দনের ছুটে যাওয়ায় সাধারণ মানুষ অবাক হচ্ছেন। অথচ এটাই দস্তুর।

```