Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ভোটে জিতে চাঁদা তুলে বৃদ্ধার ঘরে বিদ্যুৎ আনলেন সিপিএম কর্মীরা, জ্বলে উঠল আলো

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ভোট মিটতেই চাঁদা তুলে সহায় সম্বলহীন বৃদ্ধার (old woman) ঘরে আলো জ্বাললেন (electricity) সিপিএম কর্মীরা (CPIM)। ‘রক্তে গড়া বক্রেশ্বরের আলো, ঘরে ঘরে জ্বালো’- এই স্লোগানকে হাতিয়ার করে লোকসভা ভোটের জমি প্রস্তুতিও শ

ভোটে জিতে চাঁদা তুলে বৃদ্ধার ঘরে বিদ্যুৎ আনলেন সিপিএম কর্মীরা, জ্বলে উঠল আলো

শেষ আপডেট: 17 July 2023 08:56

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ভোট মিটতেই চাঁদা তুলে সহায় সম্বলহীন বৃদ্ধার (old woman) ঘরে আলো জ্বাললেন (electricity) সিপিএম কর্মীরা (CPIM)। ‘রক্তে গড়া বক্রেশ্বরের আলো, ঘরে ঘরে জ্বালো’- এই স্লোগানকে হাতিয়ার করে লোকসভা ভোটের জমি প্রস্তুতিও শুরু হয়ে গেল।

রাজ্যের বহু এলাকাতেই ভোট পর্বের হিংসা জারি রয়েছে ভোট মেটার পরেও। কিন্তু তিস্তা পারে অন্য ছবি। ভোটে জিতেই এখানে সহায় সম্বলহীন মানুষদের ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে উদ্যোগী হলেন সিপিএম কর্মীরা। আর তা দেখেই ওয়াকিবহাল মহলের বক্তব্য পঞ্চায়েত ভোটের সাফল্য লোকসভা নির্বাচন পর্যন্ত ধরে রাখতে এখনই কোমর বেঁধে ময়দানে নেমেছে সিপিএম।

জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সুকান্তনগর কলোনির বাসিন্দা বছর ৭৫ এর বৃদ্ধা সখিনা খাতুন। সহায়সম্বলহীন এই বৃদ্ধার ঘরে সামান্য কেরোসিনের কুপি জ্বালানোরও সামর্থ্য ছিল না। তাই সন্ধ্যা হতে না হতেই বৃদ্ধা ঘরে ঢুকে যেতেন। আবার সকাল হলে ঘরের বাইরে আসতেন। এভাবেই কাটছিল বছরের পর বছর। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সব দেখেও কিছুই করেনি বলেই সখিনার অভিযোগ।

এবারে ভোট প্রচারে গিয়ে বিষয়টি নজরে এসেছিল স্থানীয় সিপিএম কর্মীদের। জানা গেল, সেইসময় ওই সিপিএম কর্মীরা বৃদ্ধাকে কথা দিয়েছিলেন ভোটে জেতা-হারা যাই হোক, তাঁর ঘরে বাতি জ্বালাবেনই। ভোট পর্ব মিটেছে। এবার ওই গ্রামে জিতেছেন সিপিএম প্রার্থী গোঁসাই সরকার। প্রতিশ্রুতি রাখতে গ্রামের সিপিএম কর্মীরা যে যার সাধ্যমতো চাঁদা দিলেন। সেই টাকা একত্রিত করে বৃদ্ধার ঘরে বিদ্যুৎ সংযোগ করিয়ে দিলেন কর্মীরা। রবিবার সন্ধ্যায় আলো ঝলমলে ঘরে ঢুকে বৃদ্ধার চোখে জলের ধারা।

নব নির্বাচিত সিপিএম (CPIM) পঞ্চায়েত সদস্য গোঁসাই সরকার বলেন, “প্রচারে বের হয়েই নজরে পরে বৃদ্ধার বাড়িতে বিদ্যুৎ নেই। প্রতিশ্রুতি দিয়েছিলাম ভোটে আমরা জিতি বা হারি ভোটের পর তাঁর বাড়িতে আমরা বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেবই। আজ সেই প্রতিশ্রুতি পালন করা হল।”

বৃদ্ধা সখিনা খাতুন বলেন, “তৃণমূলের পঞ্চায়েতের কাছে বহুবার আবেদন করেছি। আমার এই অসহায় অবস্থা জেনেও তারা কিছু করেনি। দু’বার আবেদন করে বার্ধক্যভাতাও পাইনি। শেষ বয়সে সিপিএমের উদ্যোগে বাড়িতে আলো জ্বলল।”

সিপিএম নেতা পীযুষ মিশ্র জানান, এতদিন তাঁরা সুযোগ পাননি কাজ করার। এখন এলাকার মানুষ সুযোগ করে দিয়েছেন। তিনি বলেন, “প্রথম কাজ হল আমাদের গ্রামের যেসব বাড়িতে বিদ্যুৎ নেই সেই সব বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করা। যে সব বাড়িতে খাদ্য সংকট রয়েছে তাদের সমস্যা মেটানো। এই বৃদ্ধার মাসিক বিদ্যুতের বিলও আমরাই চাঁদা তুলে দেব।”

খড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রাক্তন উপপ্রধান তৃণমূল নেতা সুভাষ চন্দ বলেন, “আমাদের কাছে ওই বৃদ্ধা আসেননি। যদি আমাদের কাছে আসতেন আমরাই বিদ্যুতের ব্যবস্থা করে দিতাম। এখন সিপিএম প্রচারে আসতে এইসব করছে।"

প্রেমিককে গাছে বেঁধে দলিত কিশোরীকে গণধর্ষণ! কেয়ারটেকার-সহ গ্রেফতার ৪


```