Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Cow Trafficking: গরু পাচার মামলায় রক্ষাকবচ মিলল না, বিকাশ মিশ্রের জামিন খারিজ আদালতে

দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার (Cow Trafficking) মামলায় ধৃত বিকাশ মিশ্রর (Bikash Mishra) জামিন খারিজ করল আসানসোলের বিশেষ আদালত। ফের তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠালেন বিচারক। পরবর্তী শুনানি ২০ মে বলে জানা গেছে। এর পাশাপাশি সিবিআইয়ের (CBI) আইনজ

Cow Trafficking: গরু পাচার মামলায় রক্ষাকবচ মিলল না, বিকাশ মিশ্রের জামিন খারিজ আদালতে

শেষ আপডেট: 6 May 2022 07:45

দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার (Cow Trafficking) মামলায় ধৃত বিকাশ মিশ্রর (Bikash Mishra) জামিন খারিজ করল আসানসোলের বিশেষ আদালত। ফের তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠালেন বিচারক। পরবর্তী শুনানি ২০ মে বলে জানা গেছে। এর পাশাপাশি সিবিআইয়ের (CBI) আইনজীবীদের আবেদন ছিল যেন জেল হেফাজতে থেকেও এই মামলায় বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করা যায়। সিবিআইয়ের সেই আবেদনও মঞ্জুর করেন বিচারক।

আরও পড়ুন: ‘হ্যালো মিস্টার অমিত শাহ, কেমন লাগছে!’, গণটুইটে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা তৃণমূলের নেতা-মন্ত্রীদের

উল্লেখ্য, শুক্রবার গরু পাচার মামলায় (Cow Trafficking) আসানসোলের বিশেষ আদালতে তোলা হয় বিকাশ মিশ্রকে। সেখানে বিকাশ মিশ্রর আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। এর বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবীরা।

এর আগে ২২ এপ্রিল বিকাশকে আদালতে তোলা হয়েছিল। কিন্তু সেসময় প্রবল গরমের কারণে আদালতে কর্মবিরতি চলছিল আইনজীবীদের। তাই সেদিন কোনও শুনানি হয়নি। এরপরেই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ৬ মে। সেই মত বিকাশকে এদিন আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। তবে এবারও রক্ষাকবচ মিলল না বিকাশ মিশ্রের।


```