Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Cow Smuggling: গরু পাচার কাণ্ডে বিএসএফ কর্তা সতীশ কুমারকে গ্রেফতার করল ইডি

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি গরু পাচার কাণ্ডে (Cow Smuggling) প্রাক্তন বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে (Satish Kumar) গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের দাবি, ওই প্রাক্তন বিএসএফ কর্তা গরু পাচারকারীদের থেকে ১২ কোটি টাকা নিয়েছি

Cow Smuggling: গরু পাচার কাণ্ডে বিএসএফ কর্তা সতীশ কুমারকে গ্রেফতার করল ইডি

শেষ আপডেট: 23 April 2022 09:07

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি গরু পাচার কাণ্ডে (Cow Smuggling) প্রাক্তন বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে (Satish Kumar) গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রের দাবি, ওই প্রাক্তন বিএসএফ কর্তা গরু পাচারকারীদের থেকে ১২ কোটি টাকা নিয়েছিলেন। সতীশকে দিল্লিতে জেরার জন্য তলব করা হয়েছিল। প্রায় ৮ ঘণ্টা ধরে জেরা করার পর ইডি গ্রেফতার করেছে সতীশকে। প্রসঙ্গত, সতীশকে এর আগেও গ্রেফতার করেছিল সিবিআই।

বেআইনি গরু ও কয়লা কাণ্ডের তদন্তে গত একমাস ধরে দৃশ্যতই সক্রিয় ইডি। তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে কয়েক দফা নোটিস পাঠিয়েছে ইডি। দিল্লিতে ইডি দফতরে অভিষেক একবার হাজিরা দিয়েছেন। তাঁকে ফের নোটিস পাঠানো হয়েছে। সেই সঙ্গে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককেও দিল্লিতে তলব করে রেখেছে ইডি।

তবে অনেকদিন পর এই কাণ্ডে প্রথম কোনও রাঘববোয়ালকে গ্রেফতার করা হল। বেআইনি গরু পাচার কাণ্ড (Cow Smuggling) নিয়ে তোলপাড়ের শুরু থেকেই বিএসএফ কমান্ডার সতীশ কুমার ও তাঁর আরও কিছু অধস্তন অফিসার জড়িত থাকার কথা উঠছে। একই ভাবে বেআইনি কয়লা পাচার কাণ্ডে ইস্টার্ন কোলফিল্ডের কিছু অফিসার ও কয়েক জন রেলের অফিসারের নামে অভিযোগ রয়েছে।

এখন দেখার সতীশ কুমারের সূত্র ধরে আর কাউকে ইডি তলব করে কিনা।

নন্দীগ্রামের তৃণমূল নেতা গ্রেফতার, সরকারি টাকা আত্মসাতের অভিযোগে


```