
শেষ আপডেট: 2 August 2023 13:58
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ফের সীমান্তে গরু পাচারের (Cow smuggling) চেষ্টার অভিযোগ। গরু পাচার করতে গিয়ে বিএসএফের (BSF) গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর। বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাগঞ্জ এলাকায়।
বিএসএফের (BSF) দাবি, খবর পেয়ে বিএসএফ জওয়ানরা বাধা দিলে তাঁদের ওপর হামলা চালায় পাচারকারী দল। আত্মরক্ষার্থে এরপরই বিএসএফ গুলি ছোড়ে। তাতেই এক গরু পাচারকারীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে ৫টি গরু ও ধারালো অস্ত্র উদ্ধার করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা থানায় নিয়ে আসে।
বস্তুত, রাজ্যের গরু পাচার মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গরু পাচারের কিংপিনরা এখন কেন্দ্রীয় গোয়েন্দাদের আতস কাচের নীচে। গরু পাচারের অভিযোগে জেলবন্দি বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তারপরেও সীমান্ত দিয়ে যে গরু পাচার চলছে, এই ঘটনা তারই প্রমাণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: যে কারণে মমতার চোখে আনন্দের থেকে ধনকড় ভাল