Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

রাজ্যে ফের কোভিডে মৃত্যু, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেলেন দুই প্রৌঢ়

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ডেঙ্গির বাড়াবাড়ির মধ্যেই ফের কোভিডের হানা! বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Bardhaman Medical College Hospital) মৃত্যু হল কোভিড (Covid death) আক্রান্ত দুজনের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যে দুজন মার

রাজ্যে ফের কোভিডে মৃত্যু, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেলেন দুই প্রৌঢ়

শেষ আপডেট: 1 August 2023 07:30

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ডেঙ্গির বাড়াবাড়ির মধ্যেই ফের কোভিডের হানা! বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Bardhaman Medical College Hospital) মৃত্যু হল কোভিড (Covid death) আক্রান্ত দুজনের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যে দুজন মারা গিয়েছেন তাঁরা দীর্ঘদিন ধরে অন্য রোগে ভুগছিলেন। তাঁদের মধ্যে একজন রবিবার সন্ধ্যায় ও অন্যজন সোমবার সকালে মারা যান। কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন আরও কয়েকজন।

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Bardhaman) সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় ভাতারের ৬০ বছরের এক প্রৌঢ় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে কোভিড পরীক্ষার পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। রবিবার সন্ধ্যায় তিনি মারা যান। অন্যদিকে, সোমবার সকালে মারা যান দেওয়ানদিঘি থানা এলাকার বাসিন্দা ৬১ বছরের এক প্রৌঢ়। তিনি কয়েকদিন আগে বর্ধমান মেডিক্যালে ভর্তি হন। পরবর্তী সময়ে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের রাধারানি ওয়ার্ডে কোভিডের চিকিৎসা হয়। কোভিডের ভরা মরশুমে পুরো রাধারানি ওয়ার্ডটিই কোভিড ওয়ার্ড করা হয়েছিল। পরবর্তীকালে সংক্রমণ কমতেই এই ওয়ার্ডের কিছুটা অংশ অন্য চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। কারণ বাকি ওয়ার্ডে কোভিডের চিকিৎসা হলেও রোগীর সংখ্যা ছিল একেবারেই হাতে গোনা।

হাসপাতালসূত্রে খবর, বর্তমানে ১৪ জন রোগী ভর্তি আছেন এখানে। তাদের চিকিৎসা চলছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার আবেদন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, “সম্প্রতি যে দুজন করোনায় মারা গেছেন তাঁদের অন্যান্য শারীরিক সমস্যা খুবই জটিল ছিল। সেই কারণে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তাই এটা নিয়ে আতঙ্কের কোনও জায়গা নেই। কারণ হাসপাতালে কোভিডের সঙ্গে লড়াইয়ের পরিকাঠামো তৈরি রয়েছে।”

হাসপাতালের দাবি, বর্তমানে কোভিড ওয়ার্ডে ১৪ জন রোগী ভর্তি আছেন। একটি পুরুষ এবং একটি মহিলা বিভাগে রেখে তাঁদের চিকিৎসা হচ্ছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ কৌস্তভ নায়েক বলেন, “এখনও জেলায় কোভিড ভয়ের বাতাবরণ তৈরি করেনি। তবে হাসপাতালের পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে। কয়েকমাস আগে বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়াররা মকড্রিল করেন। ভেন্টিলেটর, বায়োপাপ মেশিন, অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়েছে। সমস্ত ব্যবস্থা তৈরি।”

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান, তাঁরা যে কোনও পরিস্থিতির জন্য তৈরি। শতাধিক কোভিড বেডের পাশাপাশি কোভিড আইসিইউ, সিসিইউ-সহ সমস্ত ব্যবস্থা তৈরি রাখা হয়েছে। হাসপাতালের দুটি নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট থাকায় অক্সিজেন সরবরাহ নিয়েও সমস্যা হবে না। তাই কোভিড নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য মানুষকে আবেদন করেন। তিনি বলেন, “শুধু সতর্ক থাকতে হবে। এই সময় জ্বর-জ্বালা হচ্ছে, তাই বাড়তি সতর্কতা থাকা দরকার।”

গত এপ্রিল মাসে সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজেও কোভিডের মকড্রিল হয়। পাশাপাশি, রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কোভিড নিয়ে আলোচনা হয়। দেশে করোনা ফের কিছুটা মাথাচাড়া দিচ্ছে, এই পরিস্থিতিতে হঠাৎ করে কোভিড বৃদ্ধি পেলে কীভাবে মোকাবিলা করা যাবে সেই নিয়েই আলোচনা হয়।

আরও পড়ুন: বুদ্ধবাবু হাসপাতালে, বাইরে রাত জাগছেন রবি! হালিশহর থেকে তিনচাকার হাতসাইকেল চালিয়ে এসেছেন তিনি


```