Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যে ফের আক্রান্তের চেয়ে সুস্থ হলেন বেশি মানুষ, মৃত্যু ৫৫ জনের

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মী পুজোর সন্ধে থেকে যে ধারা চলছিল ছিল সেই ধারা অব্যাহত রইল শুক্রবারও। ফের রাজ্যে আক্রান্তের চেয়ে সুস্থ হলেন বেশি জন। শুক্রবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৪২ জন। সুস্থ হ

রাজ্যে ফের আক্রান্তের চেয়ে সুস্থ হলেন বেশি মানুষ, মৃত্যু ৫৫ জনের

শেষ আপডেট: 5 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মী পুজোর সন্ধে থেকে যে ধারা চলছিল ছিল সেই ধারা অব্যাহত রইল শুক্রবারও। ফের রাজ্যে আক্রান্তের চেয়ে সুস্থ হলেন বেশি জন। শুক্রবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৪২ জন। সুস্থ হয়েছেন চার হাজার ২৮৩ জন। একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৫৫ জনের। এর ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন লক্ষ ৯৭ হাজার ৪৬৬ জন। সেরে উঠেছেন তিন লক্ষ ৫৪ হাজার ৭৩২ জন। মোট মৃত্যু সাত হাজার ১৭৭ জনের। এই মুহূর্তে রাজ্যে কোভিড সক্রিয় রোগীর সংখ্যা ৩৫ হাজার ৫৫৭ জন। শুক্রবারের বুলেটিনেও রাজ্যে সংক্রমণের শীর্ষে কলকাতা, ৮৪৬ জন। তারপরই উত্তর ২৪ পরগনা, ৮১৬ জন। তা ছাড়া দক্ষিণ ২৪ পরগনার সংক্রমণ প্রায় ৩০০। হাওড়া ও হুগলির সংক্রমণ আড়াইশোর কাছাকাছি।

```