Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা সংক্রমণ এক ধাক্কায় বাড়ল, উদ্বেগ পূর্ব বর্ধমানে

দ্য ওয়াল ব্যুরো: গত ছ’দিন ধরেই সংক্রমণ গ্রাফ উর্ধ্বমুখী। করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে পূর্ব বর্ধমানে। একই ছবি পশ্চিম বর্ধমানেও। গত দু’দিনে কিছুটা হলেও কমেছিল করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর হিসেব বলছে, এ

করোনা সংক্রমণ এক ধাক্কায় বাড়ল, উদ্বেগ পূর্ব বর্ধমানে

শেষ আপডেট: 25 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: গত ছ’দিন ধরেই সংক্রমণ গ্রাফ উর্ধ্বমুখী। করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে পূর্ব বর্ধমানে। একই ছবি পশ্চিম বর্ধমানেও। গত দু’দিনে কিছুটা হলেও কমেছিল করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর হিসেব বলছে, একদিনে ফের নতুন সংক্রমণ ধরা পড়েছে ৩৯ জনের শরীরে। একদিনে ভাইরাসের সংক্রমণে মৃত্যুও হয়েছে ৭ জনের। বর্ধমান শহরেও কোভিড পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে চলেছে। শনিবার নতুন করে ১০ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন। জেলাজুড়ে কোভিড পজিটিভ রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৮২ জন। এর মধ্যেই আবার কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যাও বেড়েছে। হিসেব বলছে, এখনও অবধি করোনাভাইরাস সক্রিয় অন্তত ২৮৫ জনের শরীরে। ছ’জন করোনা রোগী সংক্রমণ সারালেও দ্বিতীয়বার তাঁরা করোনা আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করে ফের কোভিড পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তের সংখ্যা বাড়লেও জেলায় সুস্থ হয়ে ওঠাদের সংখ্যাও বেড়েছে। কোভিড সারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮৭ জন। করোনা আক্রান্তের সংখ্যা যত বাড়ছে জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যাও বাড়ানো হচ্ছে। রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমান জেলাতেই কনটেনমেন্ট জোনের সংখ্যা এখন সব চেয়ে বেশি। জেলায় এখন মোট কনটেনমেন্ট জোনের সংখ্যা হয়েছে ১৭৭। গত মাসেও বর্ধমানের করোনা কার্ভ ছিল কমতির দিকেই। লকডাউন শিথিল করা হয়েছিল। খুলেছিল দোকান বাজার। রাস্তাঘাটে ভিড়ও চোখে পড়েছিল। ফলে ফের আক্রান্তের সংখ্যাও বাড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে দেখে গত ২২ জুলাই থেকে সাতদিনের কড়া লকডাউন জারি করা হয়েছে বর্ধমানে। প্রচার চালাচ্ছে প্রশাসন। রাস্তায় নেমে ধরপাকড় করছে পুলিশ। লকডাউন ভাঙলেই আটক করা হচ্ছে। শনিবারই লকডাউন ভাঙার অভিযোগে ৮৮ জনকে আটক করা হয়। বর্ধনামে করোনা পরিস্থিতি নিয়ে চিন্তায় জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং অন্য উচ্চপদস্থ আধিকারিকরা। দফায় দফায় বৈঠক চলছে। জেলার স্বাস্থ্য পরিষেবাও চিন্তার কারণ। বিশেষত বর্ধমান মেডিক্যাল কলেজের পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ছ’জন চিকিৎসক করোনা আক্রান্ত। তাঁরা প্রসূতি বিভাগের সঙ্গে যুক্ত। শহর ও জেলার বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর অভাবে রোগী ভর্তি প্রায় বন্ধ হতে চলেছে।  ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা সংক্রামিত হতে শুরু করলে, চিকিৎসা পরিষেবা দেওয়ার মতো লোক থাকবে না, সেই আশঙ্কাও করা হচ্ছে।

```