১৮৭ দিনে সর্বনিম্ন অ্যাকটিভ কেস দেশে, কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লেও আংশিক স্বস্তি
দ্য ওয়াল ব্যুরো: করোনার গ্রাফের (covid) ওঠানামার সঙ্গেই ওঠানামা করে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা। গত ২৪ ঘণ্টায় ফের দেশে ৩০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ। তার মধ্যে ১৯ হাজারের বেশি জনই কেরলের বাসিন্দা বলে জানা গেছে।
তবে আক
শেষ আপডেট: 24 September 2021 03:50
দ্য ওয়াল ব্যুরো: করোনার গ্রাফের (covid) ওঠানামার সঙ্গেই ওঠানামা করে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা। গত ২৪ ঘণ্টায় ফের দেশে ৩০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ। তার মধ্যে ১৯ হাজারের বেশি জনই কেরলের বাসিন্দা বলে জানা গেছে।
তবে আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে সুস্থতাও। তাই সক্রিয় রোগীর সংখ্যা কমছে, যা একদিক থেকে আশারা আলো স্পষ্ট করছে বলেই মনে করছেন সকলে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ১ হাজার ৬০৪। সক্রিয় করোনার রোগীর এই পরিসংখ্যান গত ১৮৭ দিনের মধ্যে সর্বনিম্ন।
এসবের মধ্যেই দেশজুড়ে গতি বাড়ানো হয়েছে টিকাকরণের। সরকারি তথ্য অনুযায়ী, ৮৩ কোটি ৩৯ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। এঁদের মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭১ লক্ষের বেশি নাগরিক। ইতিমধ্যেই দেশে করোনা পরীক্ষা হয়েছে ৫৫ কোটি মানুষের। এর মধ্যে গতকালই করোনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষ ২৭ হাজার ৪৪৩ জনের।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'