Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় করোনা আক্রান্ত সাড়ে চার লক্ষ ছুঁইছুঁই, মৃত্যু আট হাজারের কাছাকাছি

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা সাড়ে চার লক্ষ ছুঁইছুঁই। যে হারে সংক্রমণ হচ্ছে তাতে শনিবারই সাড়ে চার লক্ষ টপকে যাবে বাংলার মোট সংক্রামিতের সংখ্যা। শুক্রবার স্বাস্থ্য দফতর যে বুলেটিন দিয়েছে তাতে দেখা যাচ্ছে বাংলায় মোট কোভ

বাংলায় করোনা আক্রান্ত সাড়ে চার লক্ষ ছুঁইছুঁই, মৃত্যু আট হাজারের কাছাকাছি

শেষ আপডেট: 19 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা সাড়ে চার লক্ষ ছুঁইছুঁই। যে হারে সংক্রমণ হচ্ছে তাতে শনিবারই সাড়ে চার লক্ষ টপকে যাবে বাংলার মোট সংক্রামিতের সংখ্যা। শুক্রবার স্বাস্থ্য দফতর যে বুলেটিন দিয়েছে তাতে দেখা যাচ্ছে বাংলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা চার লক্ষ ৪৯ হাজার ১৩১ জন। এদিন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লক্ষ ১৫ হাজার ৬০৯ জন। মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৯২৩ জনের। এই মুহূর্তে রাজ্যে কোভিড সক্রিয় রোগীর সংখ্যা ২৫ হাজর ৫৯৯ জন। গত তিন সপ্তাহ ধরে আক্রান্ত হওয়া ও সুস্থতার মধ্যে যে ফারাক দেখা যাচ্ছিল, তার তুলনায় এদিন কিছুটা কম। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬২৬ জন। সেরে উঠেছেন তিন হাজার ৮৫০ জন। একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৫০ জনের। এদিনও দেখা গিয়েছে রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। আক্রান্ত হয়েছেন ৮৮০ জন। তারপরই উত্তর ২৪ পরগনা, ৭৭৪ জন। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং ছাড়া কোনও জেলাটেই সংক্রমণ ১০০ পেরোয়নি। পাহাড়ের এই জেলায় আক্রান্ত হয়েছেন ১০৪ জন। অন্যদিকে দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগণায় ৩০৩ জন একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। নদিয়া ও হাওড়ায় দুই শতাধিক করে কোভিড আক্রান্তের হদিশ মিলেছে। পশ্চিম বর্ধমানের, বাঁকুড়া ও হুগলিতে সংক্রামিত হয়েছেন শতাধিক করে। রাজ্যে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ১৫৯টি।

```