Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আদালত সর্বেসর্বা নয়, সবেতেই কোর্টের নাক গলানো চলছে: বিমান

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার কড়া পর্যবেক্ষণ শুনিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইডি-সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, এই ঘটনায় দরকারে অভিষেক বন্দ্

আদালত সর্বেসর্বা নয়, সবেতেই কোর্টের নাক গলানো চলছে: বিমান

শেষ আপডেট: 14 April 2023 08:42

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার কড়া পর্যবেক্ষণ শুনিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইডি-সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, এই ঘটনায় দরকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। তারপর কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। শুক্রবার সেই প্রেক্ষাপটেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)। তাঁর স্পষ্ট কথা, প্রতিটি ক্ষেত্রের কাজ আলাদা আলাদা। ত্রুটিবিচ্যুতি হলে নিশ্চয়ই আদালাত দেখবে। কিন্তু আদালত যেন নিজেকে সুপ্রিম না মনে করে।

বিআর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে বিধানসভায় গিয়েছিলেন স্পিকার। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমানবাবু বলেন, ‘হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অতিরিক্ত ক্ষমতা রয়েছে। তারা সেই ক্ষমতার অনুশীলনও করতে পারে। কিন্তু দেখতে হবে মানুষের কাছে যাতে ভুল বার্তা না যায়। মানুষের যাতে মনে না হয় আদালত একটা পক্ষ নিয়ে চলছে।’

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণকে সরাসরি সিপিএম, বিজেপি, কংগ্রেসের হয়ে কথা বলা বলে তোপ দেগেছেন কুণাল ঘোষ। এদিন বিমান বন্দ্যোপাধ্যায় কোনও বিচারপতির নাম করেননি। তবে অনেকের মতে, ইঙ্গিতে বুঝিয়ে দিতে চেয়েছেন তাঁর নিশানা কোন দিকে।

এখানেই থামেননি বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার স্পিকার বলেন, ‘আজকে আদালত বলছে ওমুককে ডেকে পাঠানো উচিত। কালকে বলতে পারে বিধানসভার অধ্যক্ষকে ডেকে পাঠানো উচিত। বলতেই পারে। কিন্তু তা বাঞ্ছনীয় হবে না।’

বিধানসভার স্পিকারের কথায়, প্রশাসন, বিচারব্যবস্থা—প্রত্যেকের কাজের ক্ষেত্র আলাদা। কিন্তু ইদানীং সংবাদমাধ্যম খুললেই দেখা যাচ্ছে আদালতের হস্তক্ষেপ চলছে। এর ফলে প্রশাসন মুক্তভাবে কাজ করতে পারছে না। তাঁর কথায়, ‘আদালত যদি নিজেকে সুপ্রিম মনে করে তাহলে তা গণতন্ত্রের জন্য ভাল হবে না।’

তবে বিমানবাবু এও জানিয়েছেন, তাঁর এবং তাঁদের আদালতের উপর আস্থা রয়েছে। মানুষের শেষ ভরসার স্থল আদালতই—এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। কিন্তু আদালতকেও তার এক্তিয়ারের বিষয় স্মরণ করিয়ে দিতে চেয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়।

বিচারপতি গঙ্গোপাধ্যায় বিজেপি-সিপিএমের হয়ে কথা বলছেন, ওঁর টার্গেট অভিষেক: কুণাল ঘোষ


```