Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নন্দীগ্রামের জয়ী ১৫ জন বিজেপি প্রার্থীকে রক্ষাকবচ দিল আদালত, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: নন্দীগ্রামের (Nandigram) জয়ী ১৫ জন বিজেপি প্রার্থীকে রক্ষাকবচ দিল আদালত (Calcutta High Court)।  আগামী সোমবার পর্যন্ত গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

নন্দীগ্রামের জয়ী ১৫ জন বিজেপি প্রার্থীকে রক্ষাকবচ দিল আদালত, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ

শেষ আপডেট: 27 July 2023 08:14

দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: নন্দীগ্রামের (Nandigram) জয়ী ১৫ জন বিজেপি প্রার্থীকে রক্ষাকবচ দিল আদালত (Calcutta High Court)।  আগামী সোমবার পর্যন্ত গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

বিজেপির (BJP) তরফে এদিন হাইকোর্টে জানানো হয়েছে, নন্দীগ্রামের (Nandigram) একাধিক গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের অবস্থায় রয়েছে বিজেপি। কিন্তু বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যরা যাতে পঞ্চায়েতের বোর্ড গঠন করতে না পারে সেজন্য বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে ভুয়ো মামলা করা হয়েছে। এখনও পর্যন্ত বিজেপির একাধিক জয়ী প্রার্থীর বিরুদ্ধে মোট ১৮ টি এফআইআর রুজু করা হয়েছে।

এজলাসে শুনানির সময় রাজ্যের আইনজীবী আদালতকে জানান, যাদের বিরুদ্ধে ভুয়ো মামলার অভিযোগ করা হচ্ছে, তাদের মধ্যে বেশ কয়েকজন কুখ্যাত দুষ্কৃতী রয়েছে। ‘এরা কি সবাই জয়ী প্রার্থী?’, জানতে চান বিচারপতি। জবাবে সরকারি আইনজীবী বলেন, ‘সেটা জানি না’। এমন জবাব শুনে রীতিমতো অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় বিচারপতিকে।

রাজ্যের আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, ‘এরা বিজেপি করে সেটা জানেন, আর জয়ী প্রার্থী কিনা সেটা জানেন না!’ এরপরই আগামী সোমবার পর্যন্ত বিজেপির সংশ্লিষ্ট প্রার্থীদের রক্ষাকবচ দেয় আদালত। মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার।

জমি আন্দোলনের গর্ভগৃহ হিসেবে পরিচিত নন্দীগ্রামে ২০১৮-র পঞ্চায়েত ভোটেও একচেটিয়া আধিপত্য ছিল তৃণমূলের। সেবার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েত এবং নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতই ছিল তৃণমূলেরই দখলে। এবার ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। সেদিন নন্দীগ্রামে তৃণমূলের হয়ে ব্যাটিং করা শুভেন্দুই এবারের ভোটে ছিল শাসকের প্রধান প্রতিপক্ষ।

এবারের ভোটে নন্দীগ্রাম ১ এবং ২ ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। ভোট মিটতেই জয়ী প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে গেরুয়া শিবির। তাঁদের বক্তব্য, গ্রাম পঞ্চায়েতের দখল নিতে হুমকির পর এবার মিথ্যে কেসে ফাঁসিয়ে জেলে ঢোকানোর ছক কষছে শাসকদল। সেকারণেই আদালতে শরনাপন্ন হওয়ার কথা জানিয়েছেন তারা। যদিও বিজেপির আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন নন্দীগ্রামের স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন: নারী নির্যাতনে ‘না’, ভোট সন্ত্রাস ইস্যুতে বিধানসভায় বিজেপির প্রস্তাব গ্রহণ করে কোন বার্তা দিলেন স্পিকার


```