Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পুকুরের জলে বিদ্যুত-সংযোগের অভিযোগ! স্নান করতে নেমে তড়িদাহত হয়ে দম্পতির মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! পুকুরে স্নান (bathing) করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট (electrocuted) হয়ে মৃত্যু হল (died) দুই গ্রামবাসীর। বুধবার সকালে এমন ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় মেদিনীপুর সদর ব্লকের মোরখা গ্

পুকুরের জলে বিদ্যুত-সংযোগের অভিযোগ! স্নান করতে নেমে তড়িদাহত হয়ে দম্পতির মৃত্যু

শেষ আপডেট: 26 October 2022 06:22

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! পুকুরে স্নান (bathing) করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট (electrocuted) হয়ে মৃত্যু হল (died) দুই গ্রামবাসীর। বুধবার সকালে এমন ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় মেদিনীপুর সদর ব্লকের মোরখা গ্রামে।

মৃতদের নাম মুঙ্গলি মান্ডি ও বাপি মান্ডি| তাঁরা স্বামী-স্ত্রী বলে জানা গেছে| এদিন সকালে স্নান করতে পুকুরপাড়ে এসেছিলেন তাঁরা। অভিযোগ, পুকুরের জলে বিদ্যুৎ সংযোগ করা ছিল। সে কথা জানতেন না ওই দম্পতি। স্নান করার জন্য সোজা পুকুরের জলে নেমে পড়েন ওই দম্পতি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মুঙ্গলি মান্ডি ও বাপি মান্ডির। আচমকা এমন ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় গোটা গ্রামজুড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের শীর্ষ আধিকারিকরা। ঘটনার পর থেকেই এলাকাছাড়া ওই পুকুরের মালিক। ফাঁকা মাঠের মধ্যে পুকুর। সেখানে কেন বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দোষী ব্যক্তির শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। আজ জঙ্গলমহলে বাদনা পরব। এমন দিনে মর্মান্তিক এই ঘটনায় শোকে মুহ্যমান গোটা গ্রাম।

দীপাবলিতে দলিত মহিলার ঘর জ্বালাল দুষ্কৃতীরা! 'অপরাধ', পাওনা টাকা ফেরত চেয়েছিলেন তিনি


```