Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বানারহাটে বুনো হাতি পিষে মারল বৃদ্ধ দম্পতিকে, আহত মেয়ে আর নাতি

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: জঙ্গল থেকে বেরিয়ে বুনো হাতি (Elephant Attack) পিষে মারল স্বামী-স্ত্রীকে (Couple Death)। হামলায় জখম মেয়ে ও নাতি। হাতির হামলায় ভয়ে সিঁটিয়ে গেছে ডুয়ার্সের (Duars) কলাবাড়ি গ্রাম। মঙ্গলবার গভীর রাতে বানারহাট ব্লক

বানারহাটে বুনো হাতি পিষে মারল বৃদ্ধ দম্পতিকে, আহত মেয়ে আর নাতি

শেষ আপডেট: 7 December 2022 09:03

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: জঙ্গল থেকে বেরিয়ে বুনো হাতি (Elephant Attack) পিষে মারল স্বামী-স্ত্রীকে (Couple Death)। হামলায় জখম মেয়ে ও নাতি। হাতির হামলায় ভয়ে সিঁটিয়ে গেছে ডুয়ার্সের (Duars) কলাবাড়ি গ্রাম।

মঙ্গলবার গভীর রাতে বানারহাট ব্লকের আংড়াভাষা গ্রামপঞ্চায়েত এলাকার কলাবাড়ি চা বাগানের শ্রমিকলাইনে হানা দেয় একটি বুনোহাতি। খাবারের খোঁজে একটি বাড়িতে ঢুকে তোলপাড় করে। হাতির হামলায় মৃত্যু হয় বাবুরাম মাঝি (৬৫) ও তাঁর স্ত্রী বাহামুনি মাঝির (৬০)। হাতিটি রেয়াত করেনি ওই দম্পতির মেয়ে আশা ও নাতি শিবরাজকেও। হাতির হামলায় গুরুতর জখম ওই দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাতারের লব-কুশের গলায় মালা দিলেন যমজ অর্পিতা-পারমিতা! ভ্রান্তিবিলাস হবে না তো

হাতির হামলায় এলাকার অন্য চারটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুয়ার্সের চা বাগান এলাকায় হাতির হামলা নতুন নয়। বছরভরই জঙ্গল থেকে বেরিয়ে এসে হাতির পাল হামলা চালায় জঙ্গল সংলগ্ন বসতিতে। তারফলে প্রাণহানি ও সম্পত্তিহানিও লেগেই থাকে। শীতকালে মাঠে থাকা পাকা ধানের লোভে বাড়ে হাতির আনাগোনাও।

এ বার শীতের শুরুতেই হাতির হামলায় একই পরিবারের দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা।


```