মুর্শিদাবাদে ভোটগণনা শুরু হল, জঙ্গিপুর সামশেরগঞ্জে শেষ হাসি কার
দ্য ওয়াল বুরো: শুরু হয়ে গেল রাজ্যের আরও দুই কেন্দ্রের ভোট গণনা। মুর্শিদাবাদের (Mursidabad) দুই কেন্দ্র সামশেরগঞ্জ আর জঙ্গিপুরের গণনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কে শেষ হাসি হাসবে এই দুই কেন্দ্রের বির্বাচনে? প্রশ্নের উত্তর
শেষ আপডেট: 3 October 2021 03:42
দ্য ওয়াল বুরো: শুরু হয়ে গেল রাজ্যের আরও দুই কেন্দ্রের ভোট গণনা। মুর্শিদাবাদের (Mursidabad) দুই কেন্দ্র সামশেরগঞ্জ আর জঙ্গিপুরের গণনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কে শেষ হাসি হাসবে এই দুই কেন্দ্রের বির্বাচনে? প্রশ্নের উত্তর মিলবে কয়েক ঘণ্টা পরেই।
৫০-৮০ হাজার ভোটে জিতবেন মমতা, আশাবাদী ফিরহাদ, শ্রীজীব কী বলছেন
জঙ্গিপুর আর সামশেরগঞ্জ, মুর্শিদাবাদের দুই কেন্দ্রের ভোট গণনা হচ্ছে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে। ২৬ রাউন্ড গণনা হবে জঙ্গিপুরে। আর সামশেরগঞ্জে গণনা হবে ২৪ রাউন্ড।
জঙ্গিপুর কেন্দ্রের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে সেখানে লড়াইটা মূলত ত্রিমুখী। তৃণমূকের সঙ্গে বিজেপি আর বামেদের লড়াই দেখছে জঙ্গিপুর। শাসকদলের তরফে এখানে প্রার্থী প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন।
সামশেরগঞ্জের লড়াই আবার চার দলের মধ্যে। তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে বিজেপির প্রার্থী মিলন ঘোষ। এছাড়া সামশেরগঞ্জ থেকে কংগ্রেসের টিকিটে লড়ছেন জইদুর রহমান। বাম প্রার্থী মোদাস্সর হোসেনও আছেন লড়াইয়ের ময়দানে। এদের মধ্যে রবিবার কে হাসবেন শেষ হাসি তা নিয়েই জারি রয়েছে চর্চা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'