Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডোমকলে চাষির বাড়িতে হানা পুলিশের, উদ্ধার নিষিদ্ধ কাশির সিরাপ

দ্য ওয়াল ব্যুরো: চাষির বাড়ি থেকে মিলল নিষিদ্ধ কাশির ওষুধ (Cough Syrup)। ডোমকলের এক চাষির বাড়ি থেকে একটা, দু'টো নয়, প্রায় তিনহাজারের মত নিষিদ্ধ কাশির ওষুধ উদ্ধার হয়। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ডোমকলের ওই চাষ

ডোমকলে চাষির বাড়িতে হানা পুলিশের, উদ্ধার নিষিদ্ধ কাশির সিরাপ

শেষ আপডেট: 11 April 2022 06:55

দ্য ওয়াল ব্যুরো: চাষির বাড়ি থেকে মিলল নিষিদ্ধ কাশির ওষুধ (Cough Syrup)। ডোমকলের এক চাষির বাড়ি থেকে একটা, দু'টো নয়, প্রায় তিনহাজারের মত নিষিদ্ধ কাশির ওষুধ উদ্ধার হয়। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ডোমকলের ওই চাষির বাড়িতে কাশির ওষুধ জমা আছে বলে গোপনে খবর আসে পুলিশের কাছে। সেই খবর অনুযায়ী শনিবার রাতে ডোমকল থানার নলিয়াপাড়ায় মুরতুজ শেখ নামে এক কৃষকের বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেই কৃষকের ঘরের মধ্যে থেকেই উদ্ধার হয় ২৮৯০টি নিষিদ্ধ কাশির ওষুধ।

পুলিশ আসার খবর পেয়েই বাড়ি ছেড়ে পালিয়ে যায় মুরতুজ শেখ ও তার স্ত্রী। তবে পরে তাদের পাকড়াও করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে নানান জায়গায় তল্লাশি চালায় পুলিশ। তাদের বিরদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।

বেশ কয়েকদিন ধরেই মুর্শিদাবাদ এলাকা থেকে এমন নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়েছে। গত সোমবারই জলঙ্গির বাংলাদেশ সীমান্ত থেকে ১৮০০ বোতল কাশির সিরাপ বাজেয়াপ্ত করে বিএসএফ। অভিযোগ, পাচারের জন্যই এই সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল।

উল্লেখ্য, নেশার বস্তু হিসেবে বাংলাদেশে এই কাশির সিরাপ বেশ প্রচলিত। ভারত থেকেই এই বেশিরভাগ সিরাপ চালান হয়। আর বেশি টাকার লোভে গ্রামের ক্ষেত মজুর ও চাষিরা এই কাশির সিরাপ পাচারের কাজে যুক্ত হয় বলে স্থানীয় সূত্রে খবর।

ভাদু শেখের বাড়িতে তল্লাশি সিবিআই-এর, বাজেয়াপ্ত ডায়েরি সহ একাধিক নথি


```