Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি কর্মীদের একাংশের যোগসাজশে আবাস যোজনায় দুর্নীতি? তদন্তের নির্দেশ বিচারপতির

দ্য ওয়াল ব্যুরো: আবাস যোজনা প্রকল্পে (Housing Scheme) যারা আবেদন করেছিলেন তাঁদের অনেকেই টাকা পাননি বলে অভিযোগ। পরিবর্তে প্রাপকের টাকা গিয়েছে অন্যের ব্যাঙ্ক একাউন্টে। এমনকী মৃত ব্যক্তির নামেও টাকা তোলার গুরুতর অভিযোগ উঠেছে। মামলাকারীদের দ

সরকারি কর্মীদের একাংশের যোগসাজশে আবাস যোজনায় দুর্নীতি? তদন্তের নির্দেশ বিচারপতির

শেষ আপডেট: 17 July 2023 15:23

দ্য ওয়াল ব্যুরো: আবাস যোজনা প্রকল্পে (Housing Scheme) যারা আবেদন করেছিলেন তাঁদের অনেকেই টাকা পাননি বলে অভিযোগ। পরিবর্তে প্রাপকের টাকা গিয়েছে অন্যের ব্যাঙ্ক একাউন্টে। এমনকী মৃত ব্যক্তির নামেও টাকা তোলার গুরুতর অভিযোগ উঠেছে। মামলাকারীদের দায়ের করা আবাস যোজনায় দুর্নীতির ওই মামলায় দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসককে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আগামী ৬ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে জেলাশাসককে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বিচারপতি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি বিধিতে মামলা রুজু করে তদন্ত শুরু করারও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আবাস যোজনার দুর্নীতিতে সরকারি কর্মীদের জড়িত থাকার অভিযোগটিও বাড়তি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে।

 দক্ষিণ ২৪ পরগনায় এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের অভিযোগ, মৃত ব্যক্তিদের নামে টাকা তোলা হয়েছে। যারা আবেদন করেছেন তারা টাকা পায়নি। পরিবর্তে অন্যদের ব্যাঙ্ক একাউন্টে টাকা চলে গিয়েছে। এছাড়াও আরো অভিযোগ করা হয়, যাদের দোতলা থেকে তিনতলা বাড়ি রয়েছে তারাও এই প্রকল্পের টাকা পেয়েছেন।

সরকারি কর্মীদের একাংশের যোগসাজশেই আবাস প্রকল্পে ব্যাপকহারে দুর্নীতি হয়েছে বলেও আদালতে অভিযোগ করেছিলেন মামলাকারীরারা। অভিযোগের প্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, অবিলম্বে মামলাকারীরা সমস্ত তথ্য প্রমাণ জেলাশাসকের কাছে জমা দেবেন। তা খতিয়ে দেখে আগামী ৬ সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন জেলাশাসক।

আরও পড়ুন: মক্কেলের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, হাইকোর্টের আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ বিচারপতির


```