
শেষ আপডেট: 25 July 2022 12:16
দ্য ওয়াল ব্যুরো: সিবিআই, ইডির তদন্ত এবং মামলা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bannerjee)। নজরুল মঞ্চে রাজ্য সরকারের তরফে সম্মান প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একটু আগে সিবিআই, ইডি–সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে সরব হন। শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি হানা নিয়ে মুখ্যমন্ত্রী এদিন দীর্ঘ ভাষণ দেন।
সেই প্রসঙ্গেই তিনি বলেন, ‘সারদা নিয়ে কী করতে পেরেছে ওরা। দিনের পর দিন তদন্ত ঝুলে আছে। সিপিএমের আমলের অপরাধ হয়েছিল, কিন্তু ধরল আমাদের লোকেদের। আমরা যদি ধর্ষণ শ্লীলতাহানীর মামলা ফাস্টট্র্যাক কোর্টে নিস্পত্তি করতে পারি তাহলে দুর্নীতির মামলায় কেন হবে না(Mamata Bannerjee)।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি দুর্নীতির (Mamata Bannerjee)মামলা ৩ মাসের মধ্যে নিস্পত্তি করতে হবে। ৩ মাসের মধ্যে বলে দিতে হবে, কে দোষী, কে নির্দোষ। দোষী হলে সাজা হবে। কিন্তু দিনের পর দিন ঝুলিয়ে রাখা যাবে না।’