Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

অর্থ দফতরের অনুমোদন ছাড়া কোনও কর্মী নিয়োগ করতে পারবে না পৌরসভাগুলি, নোটিস নবান্নর

দ্য ওয়াল ব্যুরো: পৌর নিগমের দফতরগুলিতে কর্মীর অভাব নতুন নয়। প্রায়শই বিভিন্ন পদে প্রয়োজনীয় সংখ্যক লোক থাকে না। এ ক্ষেত্রে এত দিন বহু ক্ষেত্রেই নিজের সিদ্ধান্তে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেছে পৌরসভাগুলি। কিন্তু নবান্নের তরফে জানিয়

অর্থ দফতরের অনুমোদন ছাড়া কোনও কর্মী নিয়োগ করতে পারবে না পৌরসভাগুলি, নোটিস নবান্নর

শেষ আপডেট: 26 August 2019 06:45

দ্য ওয়াল ব্যুরো: পৌর নিগমের দফতরগুলিতে কর্মীর অভাব নতুন নয়। প্রায়শই বিভিন্ন পদে প্রয়োজনীয় সংখ্যক লোক থাকে না। এ ক্ষেত্রে এত দিন বহু ক্ষেত্রেই নিজের সিদ্ধান্তে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেছে পৌরসভাগুলি। কিন্তু নবান্নের তরফে জানিয়ে দেওয়া হল, এ বার থেকে স্থায়ী বা অস্থায়ী বা চুক্তিভিত্তিক-- যে কোনও নিয়োগের ক্ষেত্রেই অর্থ দফতরের অনুমোদন নিতেই হবে। নিজের খুশিতে ও সিদ্ধান্তে কাউকে নিয়োগ করতে পারবে না পৌরসভা। নিজেদের মর্জিমাফিক নিয়োগ করা নিয়ে পৌরসভাগুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রায়ই। বহু স্থায়ী পদে সরকারি নিয়োগের সুযোগ থাকলেও অস্থায়ী ঠিকাকর্মী দিয়ে কাজ সেরে নেওয়ার ঘটনা ঘটেছে একাধিক বার। কিন্তু এবার আর তা চলবে না বলে পৌরসভাগুলিকে সতর্ক বার্তা পাঠাল নবান্ন। সূত্রের খবর, পৌরসভাগুলির নিজের খুশিতে নিয়োগ করা অস্থায়ী ও ঠিকা কর্মীদের বেতন দেওয়া হতো, সরকার থেকে আসা উন্নয়নের অর্থ দিয়ে। কারণ তাঁদের বেতন খাতে সরকারের যা টাকা দেওয়ার কথা, তা মিলত না। অর্থ দফতরের কাছে সরকারি হিসেবই ছিল না এই কর্মীদের। ফলে বেতনও আসত না কোষাগার থেকে। পৌরসভাগুলি উন্নয়ন তহবিল থেকেই সারতেন তাঁদের বেতন। এই ধারা বন্ধ করতে চায় সরকার। এমনকী, উন্নয়ন তহবিল যদি না-ও হয়, পৌরসভার নিজস্ব আয় থেকেও যদি বেতন দেওয়া হয়, সেটাও বন্ধ করতে হবে। নবান্ন জানিয়ে দিয়েছে, এর পরেও এমন ঘটনা ঘটলে, বন্ধ করে দেওয়া হবে উন্নয়নের জন্য নির্দিষ্ট বরাদ্দ অর্থ।

```