Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘরে ফেরা হল না বাসন্তীর তিন ভাইয়ের, করমণ্ডলে যাচ্ছিলেন তামিলনাড়ু

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ধান কাটার কাজে ভিনরাজ্যে যাচ্ছিলেন বাসন্তীর একই পরিবারের ছ’জন। তাঁদের মধ্যে তিন ভাইয়ের মৃত্যু সংবাদ এসে পৌঁছল ঘরে। বাকি তিনজনও গুরুতর জখম বলে জানা গেছে। এই খবর আসার পরেই কান্নার রোল উঠেছে ওই পরিবারে। শোকে

ঘরে ফেরা হল না বাসন্তীর তিন ভাইয়ের, করমণ্ডলে যাচ্ছিলেন তামিলনাড়ু

শেষ আপডেট: 3 June 2023 08:59

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ধান কাটার কাজে ভিনরাজ্যে যাচ্ছিলেন বাসন্তীর একই পরিবারের ছ’জন। তাঁদের মধ্যে তিন ভাইয়ের মৃত্যু সংবাদ এসে পৌঁছল ঘরে। বাকি তিনজনও গুরুতর জখম বলে জানা গেছে। এই খবর আসার পরেই কান্নার রোল উঠেছে ওই পরিবারে। শোকে মুহ্যমান গোটা গ্রাম।

জানা গেছে, বাসন্তীর ছড়ানেখালি গ্রাম থেকে তামিলনাড়ুতে ধান কাটতে যাচ্ছিলেন অনেকেই। তাঁদের মধ্যেই ছিলেন ওই পরিবারের ছ’জন। দূর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনভাই দিবাকর গায়েন, নিশিকান্ত গায়েন ও হারান গায়েনের। বাসন্তী থানার উদ্যোগে মৃতদের দেহ ফিরিয়ে আনা হচ্ছে গ্রামে।

লেবুখালি গ্রামের দম্পতি সইদুল মোল্লা ও পারুল মোল্লাও ধান কাটতে যাচ্ছিলেন তামিলনাড়ুতে। আহত অবস্থায় তাদের ফিরিয়ে আনা হয়েছে। ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই দম্পতিকে। দুর্ঘটনার ভয়াবহতা স্বচক্ষে দেখে এসেছেন তাঁরা। তাই আতঙ্ক এখনও গ্রাস করে রেখেছে তাঁদের। জানালেন, তাঁরা যে বেঁচে আছেন সেটাই এখনও বিশ্বাস করতে পারছেন না।

ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তিন বন্ধুও ভিনরাজ্যে কাজের খোঁজে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে সামসুদ্দিন সর্দারের মৃত্যুর খবর এসে পৌঁছেছে গ্রামে। অন্য দু’জন তারিব ও শফিউদ্দিনের খোঁজ মেলেনি এখনও।

করমণ্ডলে দুর্ঘটনার পর খোঁজ নেই গোসাবার কর্মকার পরিবারের ছ’জনের, ধান কাটতে যাচ্ছিলেন ভিনরাজ্যে


```