Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দেওয়াল লিখনে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা! বিজেপির বিরুদ্ধে তৃণমূলের নয়া ইস্যু

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: একশো দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনার কথা এখন পুরনো হয়ে গেছে। তৃণমূলের এখন হাতিয়ার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। বিজেপির বিরুদ্ধে প্রচার করতে এটাই যেন নতুন ইস্যু। এমন ভয়াবহ দুর্ঘটনাকে প্রচারে এনে দেওয়াল লিখ

দেওয়াল লিখনে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা! বিজেপির বিরুদ্ধে তৃণমূলের নয়া ইস্যু

শেষ আপডেট: 26 June 2023 11:27

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: একশো দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনার কথা এখন পুরনো হয়ে গেছে। তৃণমূলের এখন হাতিয়ার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। বিজেপির বিরুদ্ধে প্রচার করতে এটাই যেন নতুন ইস্যু। এমন ভয়াবহ দুর্ঘটনাকে প্রচারে এনে দেওয়াল লিখছে শাসকদল! তাতে শোরগোল পড়ে গিয়েছে চন্দ্রকোণা টাউন ব্লকে।

সেখানে মহেশপুর ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি দেওয়ালে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনাকেই ফুটিয়ে তোলা হয়েছে। কোনও প্রার্থীর নাম ব্যবহার না করলেও দলীয় প্রতীক ব্যবহার করা হয়েছে। এই দুর্ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ছড়া লেখা হয়েছে। তাতে লেখা "ট্রেনে ট্রেনে দুর্ঘটনা, এটাই বিজেপির রটনা। মরছে মানুষ, কাঁদছে মা। এই বিজেপি আর না।"

পঞ্চায়েত ভোটের ময়দানে এমন ভয়াবহ দুর্ঘটনাকে ইস্যু হিসাবে ব্যবহার করায়, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সহ সভাপতি অরূপ দাস বলেন, 'করমণ্ডল এক্সপ্রেস একটা দুর্ঘটনা। সেটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। ভোট প্রচারের জন্য আসলে কোনও কিছু না পেয়ে তৃণমূল হাতিয়ার করছে একটা ট্রেন দুর্ঘটনাকে। এটা নোংরা ও জঘন্য সংস্কৃতি।

যদিও তৃণমূল যুব ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীর দাবি, বিজেপি সব সময় রাজনীতি করে তৃণমূলের বিভিন্ন কাজকর্ম তুলে ধরে। তাই বিজেপির সরকারের আমলে কী চলছে তা তুলে ধরার জন্য দেওয়াল লিখনে করমণ্ডল দুর্ঘটনাকে তুলে ধরা হয়েছে।

গত ২ জুন বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। বেশিভাগ যাত্রীই ছিলেন বাংলার বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষ, যারা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে যাচ্ছিলেন।

সবুজসাথীর সাইকেল বিক্রি সাড়ে সাত হাজারে! জানাজানি হতেই বৈদ্যবাটির স্কুলে হুলস্থুল


```