
শেষ আপডেট: 25 May 2022 14:37
দ্য ওয়াল ব্যুরো: ১৪ মে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় (Cooperative) আবাসন ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় বিপুল ভোটের ব্যবধানে ১২ জন প্রতিনিধি নির্বাচিত হন। আজ বুধবার রাজ্য সমবায় আবাসন ফেডারেশনের চেযারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন (Election) হয় চেয়ারম্যান হিসাবে আগামী পাঁচ বছরের জন্য পুনরায় নির্বাচিত হন আশিস চক্রবর্তী। নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেনশ সমরেন্দ্র মোহন বিশ্বাস।
সংস্থার দাবি, গত পাঁচ বছরে কয়েক দশকের জমা থাকা বিপুল পরিমাণ অনাদায়ী ঋণের টাকা আদায় করতে সক্ষম হয়েছে এই ফেডারেশন। এই টাকার পরিমাণ প্রায় ১৬ কোটি। এছাড়া গত পাঁচ বছরে, এই অনাদায়ী টাকা সহ মোট আদায়ীকৃত টাকার পরিমাণ প্রায় ৪৪ কোটি।
আট ঘণ্টা জেরার পরে নিজাম প্যালেস থেকে বেরোলেন পার্থ, ডাকা হতে পারে আবার
শুধু তাই নয় ২০১৭ সালে আশিস চক্রবর্তী দায়িত্ব নেওয়ার পরে রাজ্য সমবায় ব্যাংকের কাছ থেকে নেওয়া ঋণের পরিমাণ ছিল প্রায় ১৪.৭০ কোটি টাকা। আজ সেই ঋণের পরিমাণ দাঁড়িযেছে মাত্র ২.৮৫ কোটি টাকায় অর্থাৎ প্রায় ১১.৮৫ কোটি টাকা এই বিগত পাঁচ বছরে শোধ দিতে পেরেছে এই ফেডারেশন।
কলকাতায় আরও ইলেক্ট্রিক বাস, সামনের বছরের মধ্যে লক্ষ্য ১২০০
বিশ্বব্যাপী কোভিড মহামারীতে যখন সমস্ত ব্যাংকিং ও নন ব্যাংকিং আর্থিক সংস্থাগুলি লোকসানে চলতে শুরু করে, তখনও এই ফেডারেশন কোভিডের ওই দুই বছর সহ গত পাঁচ বছরে সাফল্যের সাথে ব্যবসা করেছে বলে প্রতিষ্ঠানের তরফে দাবি করা হয়েছে। শতাধিক মানুষকে আবাসনের জন্য প্রায় ২৫ কোটি টাকা ঋণ প্রদান করেছে ওই সংস্থা।