Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলের মারামারিতে মৃত্যু কোচবিহারে, হাসপাতালে অনেকে

দ্য ওয়াল ব্যুরো: তুফানগঞ্জে তুলকালাম। তৃণমূলের গোষ্ঠীকোন্দলে ব্যাপক হিংসার ঘটনা ঘটল কোচবিহারের তুফানগঞ্জের ফুলমারী এলাকায়। শুক্রবার রাত পর্যন্ত খবর, এই ঘটনায় মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর। তাঁর নাম কাশিম আলি শেখ (৫৫)। জখম হয়ে হাসপাতালে ভর্ত

তৃণমূলের মারামারিতে মৃত্যু কোচবিহারে, হাসপাতালে অনেকে

শেষ আপডেট: 10 December 2021 17:47

দ্য ওয়াল ব্যুরো: তুফানগঞ্জে তুলকালাম। তৃণমূলের গোষ্ঠীকোন্দলে ব্যাপক হিংসার ঘটনা ঘটল কোচবিহারের তুফানগঞ্জের ফুলমারী এলাকায়। শুক্রবার রাত পর্যন্ত খবর, এই ঘটনায় মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর। তাঁর নাম কাশিম আলি শেখ (৫৫)। জখম হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ১৫ জন। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে বিরাট পুলিশ বাহিনী। গুরুতর জখম অনেককে পাঠানো হয়েছে আলিপুর দুয়ার হাসপাতালে। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের সভাপতি ধনেশ্বর বর্মন  বনাম ওই এলাকার নেতা গোকুল সাহার গোষ্ঠীর বিবাদ অনেকদিনের। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার বিকেল থেকে তা রণক্ষেত্রের আকার নেয়। এক গোষ্ঠীর জমায়েত দেখে পাল্টা লোক জড়ো করতে থাকে অন্য গোষ্ঠী। তির ধনুক লাঠি বাঁশ, তুফানগঞ্জের ফুলমারী এলাকা বিকেল থেকেই যেন যুদ্ধক্ষেত্র। বেশ কিছু এলাকায় বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলেও খবর। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। রাতে নতুন করে কোনও গণ্ডগোলের ঘটনা না ঘটলেও এলাকার পরিস্থিতি থমথমে। কোচবিহারের তৃণমূলের গোষ্ঠীকোন্দল নতুন ঘটনা নয়। নিশীথ প্রামাণিক, মিহির গোস্বামীরা যখন বিজেপিতে আসেননি, যখন তাঁরা তৃণমূলের নেতা, তখন রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে তাঁদের লড়াই ছিল সুবিদিত। অনেকে বলেন, কোচবিহারে তৃণমূলের যতজন নেতা আছেন, প্রত্যেকের একটা করে গোষ্ঠী আছে। তাঁরা এমনই যাঁদের মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেও সোজা করতে পারেননি। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারের তৃণমূল হয়ে উঠেছিল তৃণমূলের কাছেই ত্রাস। মাদার বনাম যুব-র কোন্দলে সেই সময় রোজ হানাহানির ঘটনা ঘটত। নিশীথ প্রামাণিক তখন যুব তৃণমূলের শেষ কথা। সেই নিশীথ মিহিররা বিজেপিতে চলে গেলেও কোচবিহারের তৃণমূল আছে পুরনো জায়গাতেই। শুক্রবার আবার তা প্রমাণ হল।

```