Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ের দুদিনের মাথায় স্বামীকে বিষ মেশানো মিষ্টি খাওয়ালেন স্ত্রী! হুলস্থূল তুফানগঞ্জে

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে (Marriage) হয়েছিল গত রবিবার। তার দুদিনের মাথায় নতুন বরকে মিষ্টির সঙ্গে মিশিয়ে (Poison) বিষ খাওয়ানোর অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জে। তুফানগঞ্জের বালাভূতের বাসিন্দা তাসলি

বিয়ের দুদিনের মাথায় স্বামীকে বিষ মেশানো মিষ্টি খাওয়ালেন স্ত্রী! হুলস্থূল তুফানগঞ্জে

শেষ আপডেট: 6 July 2022 13:35

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে (Marriage) হয়েছিল গত রবিবার। তার দুদিনের মাথায় নতুন বরকে মিষ্টির সঙ্গে মিশিয়ে (Poison) বিষ খাওয়ানোর অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জে। তুফানগঞ্জের বালাভূতের বাসিন্দা তাসলিম উদ্দিন শেখের সঙ্গে গত রবিবার বিয়ে হয় মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাকুরতলায় এক যুবতীর। মঙ্গলবার শ্বশুরবাড়িতে যানা নববধূ। অভিযোগ, সেখানেই স্বামী ও তাঁর পরিবারের আরও দুই সদস্যকে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করে নতুন বৌ। অন্য দুজন সেই মিষ্টি না খেলেও নতুন বর তাসলিম উদ্দিন শেখ সেই মিষ্টি খেয়ে ফেলেন বলে জানা গেছে।

এরপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। ঘটনার জেরে হুলস্থূল পড়ে গেছে এলাকায়।

বিষয়টি নিয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে তাসলিম উদ্দিনের পরিবারের তরফে। নববধূর পরিবারের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তিনি কেন এই ধরনের ঘটনা ঘটালেন, তা এখনও জানা যায়নি।

ছোট্ট শিশুকে ছাদ থেকে ছুড়ে ফেলার হুমকি বাড়িওয়ালার! শিবপুরে তুমুল অশান্তি


```