Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোচবিহারে বাসচালকের মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠ, যাত্রী সেজে উঠেছিল দুষ্কৃতীরা

কোচবিহারে বাসচালকের মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠ, যাত্রী সেজে উঠেছিল দুষ্কৃতীরা

শেষ আপডেট: 1 July 2024 14:14

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: বাসচালকের মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। যাওয়ার সময় গুলি ছুড়তে ছুড়তে চলে যায় তারা। সোমবার কোচবিহারের ঘোকসাডাঙায় এই ঘটনায় শোরগোল পড়ে যায় যাত্রীদের মধ্যে। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। নদিয়ার নবদ্বীপ থেকে বাসটি কোচবিহার যাচ্ছিল। পুলিশের সন্দেহ, একটি পার্সেল নিতে ওই বাসে হামলা চালায় দুষ্কৃতী দল।

বাস চালক শীতল পাল জানান, নবদ্বীপ থেকে ছেড়েছিল বাস। ঘোকসাডাঙা পার হতেই স্বমূর্তি ধরে বাসের ভিতর যাত্রী সেজে বসে থাকা কয়েকজন যুবক। সোজা চালকের কেবিনে ঢুকে তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে বাস দাঁড় করাতে বলে। শীতলবাবু বলেন,"ঘটনার আকস্মিকতায় আমি হতভম্ব হয়ে যাই। কোনও রকমে বাস দাঁড় করানোর আগেই ওরা বন্দুক ঠেকিয়ে লুঠপাট শুরু করে। বেশ কয়েকটি ব্যাগ নিয়ে তড়িঘড়ি নীচে নেমে পড়ে। সেখানেই দাঁড় করানো ছিল একটি চারচাকা গাড়ি। তাতে উঠে চম্পট দেয় তারা। যাওয়ার আগে আমাদের একজন চালককে মারধর করে জখম করে। এই ঘটনায় খুবই আতঙ্কে রয়েছি।" 

বাসের যাত্রী শ্রুতি দাস বলেন, "ঘোকসাডাঙা ছাড়িয়ে কোচবিহারে যাওয়ার পথে আচমকা চার-পাঁচজন যুবক ভোজালি,বন্দুক নিয়ে ড্রাইভারকে বাস থামাতে বলে। যাত্রী সেজে বাসেই বসে ছিল ওরা। ভয়ে চিৎকার করে উঠেছিলাম। তখন ওরা আমার গলায় একটা ধারাল অস্ত্র ধরে প্রাণে মারার হুমকি দেয়। বাস থামতেই বেশ কয়েকটা ব্যাগ নিয়ে নেমে যায়। এরপর একটা গাড়িতে উঠে পালিয়ে যায়।"

যাওয়ার সময় গুলি ছুড়তে ছুড়তে পালায় তারা। দুষ্কৃতীদের হামলায় দুজন জখম হয়েছেন। স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে তাঁদের চিকিৎসা করানো হয়। দিনের বেলায় এমন ঘটনায় আতঙ্কিত বাসযাত্রীরা। ঘোকসাডাঙা থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।


```