Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Coochbehar: রূপান্তরকামী প্রেমিকার গলায় মালা দিলেন যুবক! ছকভাঙা বিয়ের সাক্ষী থাকল কোচবিহার

দ্য ওয়াল ব্যুরো: এক নয়, দুই নয়, টানা দশ-দশটা বছরের প্রেম। অবশেষে ছাদনাতলায় গড়াল সেই অটুট সম্পর্ক। জামালদহে (Coochbehar) রূপান্তরকামী প্রেমিকার গলায় মালা দিলেন যুবক। এক নজিরবিহীন বিবাহ অনুষ্ঠানের সাক্ষী থাকল গোটা এলাকা। আরও পড়ুন: ভ

Coochbehar: রূপান্তরকামী প্রেমিকার গলায় মালা দিলেন যুবক! ছকভাঙা বিয়ের সাক্ষী থাকল কোচবিহার

শেষ আপডেট: 19 May 2022 08:04

দ্য ওয়াল ব্যুরো: এক নয়, দুই নয়, টানা দশ-দশটা বছরের প্রেম। অবশেষে ছাদনাতলায় গড়াল সেই অটুট সম্পর্ক। জামালদহে (Coochbehar) রূপান্তরকামী প্রেমিকার গলায় মালা দিলেন যুবক। এক নজিরবিহীন বিবাহ অনুষ্ঠানের সাক্ষী থাকল গোটা এলাকা।

আরও পড়ুন: ভুল চিকিৎসায় পোষ্যের পা কাটা গেছে! বিচার চেয়ে আদালতের দ্বারস্থ পরিবার

রূপকুমার রায় এবং রিমি রায়- দুজনেরই বাড়ি ধূপগুড়িতে (Coochbehar)। তাঁরা থাকতেন জামালদহে। সম্প্রতি দশ বছরের প্রেমকে পরিণতি দিয়েছেন তাঁরা। রিমি রায় রূপান্তরকামী। তাঁকে বিয়ে করেছেন প্রেমিক রূপকুমার। এই বিয়েতে রূপকুমার আর রিমির পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজন সকলেই উপস্থিত ছিলেন। তাঁরা সকলে নবদম্পতিকে দু’হাত ভরে আশীর্বাদ করেছেন। হিন্দু মতে বিয়ের যাবতীয় নিয়ম কানুন মেনেই চার হাত এক হয়েছে তাঁদের।

বিয়েতে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছিল (Coochbehar)। খাওয়াদাওয়ার আয়োজনও ছিল এলাহি। প্রচুর মানুষ এসেছিলেন নবদম্পতিকে আশীর্বাদ করতে।

বিয়ের পর রূপকুমার আর রিমি দুজনেই জানান তাঁরা খুব খুশি। এই ছক ভাঙা সম্পর্ককে পরিণতি দিতে পেরে ভাল লাগছে। তাঁদের সম্পর্ক সমাজে স্বীকৃতি পেয়েছে। দুই পরিবারের লোকজনও রূপকুমার-রিমির বিয়েতে আনন্দে আত্মহারা। সকলেই সুখী দাম্পত্যের আশীর্বাদ করেছেন নতুন বর-বউকে।


```