Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বনধ সফল করতে গিয়ে কোচবিহারে গ্রেফতার তিন বিজেপি বিধায়ক, বিক্ষিপ্ত অশান্তি

কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য  সাংবাদিকদের জানিয়েছেন, দুপুর পর্যন্ত কোতোয়ালি থানা এলাকায় ২৫ জন, তুফানগঞ্জের ৯ জন, মেখলিগঞ্জে ২৪ ও কুচলিবাড়ি থানা এলাকায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বনধ সফল করতে গিয়ে কোচবিহারে গ্রেফতার তিন বিজেপি বিধায়ক, বিক্ষিপ্ত অশান্তি

বিজেপি বিধায়ক সুশীল বর্মনকে তুলে নিয়ে ভ্যানে তুলল পুলিশ

শেষ আপডেট: 28 August 2024 15:14

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: বিজেপির ডাকা বনধে কোচবিহারেও জায়গায় জায়গা অশান্তি হয়েছে। কোচবিহারে শহরের মরাপড়া চৌপথী এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখায় বিজেপি । খবর পেয়ে পুলিশ সেখানে যায়। 

বিজেপি কর্মীদের অবরোধ তুলতে বললে তারা পুলিশের কথা শোনেনি। জোর করে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে আটক করে নিয়ে যায়। সেই অবরোধে সামিল হয়েছিলেন মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন। পুলিশ তাঁকেও টেনে গাড়িতে তুলে নিয়ে যায় ।

বুধবার সকাল থেকেই বনধ ঘিরে উত্তেজনা রয়েছে কোচবিহারে। তিনজন বিজেপি বিধায়ক সহ ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য  সাংবাদিকদের জানিয়েছেন, দুপুর পর্যন্ত কোতোয়ালি থানা এলাকায় ২৫ জন, তুফানগঞ্জের ৯ জন, মেখলিগঞ্জে ২৪ ও কুচলিবাড়ি থানা এলাকায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন মহিলা।

এদিন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে, তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা  ও মেখলিগঞ্জে জলপাইগুড়ি জেলার বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়কেও গ্রেফতার করা হয়েছে।


```