Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Contai Co operative Bank: কাঁথি সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির ক্ষমতা কাড়ল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: কাঁথি সমবায় ব্যাঙ্কের (Contai Co operative Bank) পরিচালন সমিতির ক্ষমতা খর্ব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার একটি মামলার রায়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন চন্দের ডিভিশন বেঞ্চ নির্দ

Contai Co operative Bank: কাঁথি সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির ক্ষমতা কাড়ল হাইকোর্ট

শেষ আপডেট: 21 April 2022 12:58

দ্য ওয়াল ব্যুরো: কাঁথি সমবায় ব্যাঙ্কের (Contai Co operative Bank) পরিচালন সমিতির ক্ষমতা খর্ব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার একটি মামলার রায়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন চন্দের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে কাঁথি সমবায় ব্যাঙ্ক পরিচালনা করবে রিজার্ভ ব্যাঙ্ক ও রাজ্য সরকার নিযুক্ত প্রতিনিধিরা।

সেইসঙ্গে আদালত এও বলেছে, সমবায় ব্যাঙ্কের পরিচালন বোর্ডের কোনও ক্ষমতা থাকবে না। অতি দ্রুত কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন করতে হবে বলেও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

দীর্ঘদিন কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে ছিলেন শুভেন্দু অধিকারী। ব্যাঙ্ক নিয়ে বেশ কয়েকটি মামলাও করেছিলেন শুভেন্দু। গত বছর অগস্ট মাসে কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ চলে যায় তাঁর। বৈঠক ডেকে চেয়ারম্যান পদ থেকে শুভেন্দুকে অপসারণ করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই বৈঠক থেকে অস্থায়ী ভাবে ভাইস চেয়ারম্যান চিন্তামণি মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয় ব্যাঙ্কের কাজ পরিচালনা করার জন্য।

কাঁথি সমবায় ব্যাঙ্ক পরিচালনা করে ১৯ জন ডিরেক্টর। তাঁদের মধ্যে ১৫ জনের ভোটাধিকার রয়েছে। এর মধ্যে আবার এক জনের মৃত্যু হয়েছে। ফলে এখন ১৪ জন রয়েছেন যাঁদের ভোটাধিকার রয়েছে।

গত বছর জুলাই মাসে সমবায় ব্যাঙ্কগুলির অভ্যন্তরীণ অডিটের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, অনেক বেনামি অ্যাকাউন্ট রয়েছে। সেগুলিতে হাজার হাজার কোটি টাকা রয়েছে। তা তদন্ত করে সরকারের খাতায় টাকা আনার কথা বলেছিলেন মমতা।

পাঁচড়ায় শতাব্দী প্রাচীন হাসপাতাল খুলবে কবে? লড়াকু গুরুদাসের চোখে এখন একটাই স্বপ্ন


```