Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অধীরের জেলায় কংগ্রেস লড়াই দিল, সিপিএম যেন জীবাশ্ম

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগে সিপিএম রাজ্য সম্পাদক সূর্য মিশ্র বলেছিলেন, এই তিন কেন্দ্রের উপনির্বাচন থেকেই বাংলার বিধানসভায় বাম প্রতিনিধি চাই। রবিবার তিন কেন্দ্রের উপ নির্বাচনের ফল বেরিয়েছে। তাতে দেখা যাচ্ছে সিপিএম (CPM) তথা বামেরা কার্যত জী

অধীরের জেলায় কংগ্রেস লড়াই দিল, সিপিএম যেন জীবাশ্ম

শেষ আপডেট: 3 October 2021 17:03

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগে সিপিএম রাজ্য সম্পাদক সূর্য মিশ্র বলেছিলেন, এই তিন কেন্দ্রের উপনির্বাচন থেকেই বাংলার বিধানসভায় বাম প্রতিনিধি চাই। রবিবার তিন কেন্দ্রের উপ নির্বাচনের ফল বেরিয়েছে। তাতে দেখা যাচ্ছে সিপিএম (CPM) তথা বামেরা কার্যত জীবাশ্মে পরিণত হয়েছে। তিন কেন্দ্রেই জামানত থাকেনি লাল ঝান্ডার। তবে এই তিন কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র সামশেরগঞ্জে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। অধীর চৌধুরীর জেলায় এই আসনে দুরন্ত লড়াই দিল হাত পতাকা। সামশেরগঞ্জে কংগ্রেস দ্বিতীয় স্থান পেয়েছে। শুধু তাই নয়। গঙ্গা ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা এই কেন্দ্রে ৭০ হাজারের বেশি ভোট পেল কংগ্রেস। তৃতীয় স্থানে রয়েছে বিজেপি। সামশেরগঞ্জে কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩৭ শতাংশ।সিপিএম সধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ভোট শেষ, জোট শেষ। তিন কেন্দ্রের উপনির্বাচনে জোট হয়নি। শুধু কংগ্রেস নয়। আইএসএফের সঙ্গেও বিচ্ছেদ হয়েছে বামেদের। দেখা যাচ্ছে বামেদের জামানত জব্দ হয়েছে। যা ভোট তারা পেয়েছে তাতে স্পষ্ট, বাংলায় বামপন্থীরা কার্যত বিলীন হওয়ার পথে। প্রান্তিক শক্তি বললেও বোধহয় বেশি বলা হবে। উত্তরপ্রদেশে কৃষকদের পিষে মারল বিজেপির পতাকা লাগানো গাড়ি! পাল্টা আগুন কৃষকদেরযদিও অনেকের বক্তব্য, বিজেপির বিরুদ্ধে অনেক বামমনস্ক মানুষ মনে করছেন তৃণমূলই আসল শক্তি। তাঁদের কথায়, বামফ্রন্ট হয়তো বিলীন হওয়ার মুখে কিন্ত বামপন্থী মানসিকতা নয়। এই তিন কেন্দ্রের ভোটের ফল আরও একবার দেখিয়ে দিল বাংলার রাজনীতি এখন তৃণমূল বনাম বিজেপির-ই। সামশেরগঞ্জ সেখানে বিচ্ছিন্ন দ্বীপের মতো।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'


```