Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেশপুরে গণনাকেন্দ্র থেকে গ্রেফতার কংগ্রেস প্রার্থী, তৃণমূলে টিকিট না পেয়ে দল ছাড়েন

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: আশঙ্কায় সত্যি হল! গণনা কেন্দ্রের চত্বর থেকেই মারধরের মামলায় গ্রেফতার করা কংগ্রেস প্রার্থী আব্দুল জব্বারকে (Congress candidate arrested)। মাস চারেক আগে কেশপুরের (Keshpur) প্রকাশ্য সভামঞ্চে উচাহার গ্রা

কেশপুরে গণনাকেন্দ্র থেকে গ্রেফতার কংগ্রেস প্রার্থী, তৃণমূলে টিকিট না পেয়ে দল ছাড়েন

শেষ আপডেট: 11 July 2023 11:04

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: আশঙ্কায় সত্যি হল! গণনা কেন্দ্রের চত্বর থেকেই মারধরের মামলায় গ্রেফতার করা কংগ্রেস প্রার্থী আব্দুল জব্বারকে (Congress candidate arrested)।

মাস চারেক আগে কেশপুরের (Keshpur) প্রকাশ্য সভামঞ্চে উচাহার গ্রামের পঞ্চায়েত প্রার্থী শেখ হোসেনউদ্দিনের নাম ঘোষণা করেছিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নাম ঘোষণা হতেই গন্ডগোল বাঁধে দলের অন্দরে। তৃণমূলের প্রার্থী ঘোষণার পরেই দলত্যাগ করে উচাহার গ্রামে কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দেন আব্দুল জব্বার মল্লিক। নির্বাচনের দিন এই উচাহারেই সংঘর্ষে জড়িয়ে পড়েন কংগ্রেস ও তৃণমূল কর্মীরা।

এরপরই তড়িঘড়ি আব্দুল জব্বার মল্লিক সহ ১৫ জনের বিরুদ্ধে কেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে শাসক দল তৃণমূল। মঙ্গলবার সকালে কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে ভোট গণনায় যোগ দিতে এলে গণনা কেন্দ্র থেকেই গ্রেফতার করা হয় আব্দুল জব্বারকে। কংগ্রেসের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রার্থী যাতে কোনওভাবেই না পরাজিত হয় সেই কারণেই চক্রান্ত করে গ্রেফতার করা হয়েছে আব্দুল জব্বারকে। অন্যদিকে তৃণমূলের দাবি, আইন আইনের কাজ করেছে। অভিযুক্তকে গ্রেফতার করাই পুলিশের কাজ।

মঙ্গলবার দুপুরেই ধৃতকে (Congress candidate arrested) মেদিনীপুর আদালতে পেশ করা হয়। পুলিশ পাঁচদিনের হেফাজতের আবেদন জানালে আদালত তিনদিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করে। কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে পারদ আরও চড়বে বলেই মনে করছেন জেলার রাজনৈতিক মহল।

পঞ্চায়েত গণনা: এখনও পর্যন্ত আহত ৬৩ জন, ৭৬টি বোমা উদ্ধার, গ্রেফতার ১১


```