Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বারান্দায় ছড়িয়ে কন্ডোম! ভোটের পরে স্কুল খুলতেই চোখ কপালে শিক্ষকদের, চোপড়ায় আলোড়ন

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ভোটের পর স্কুল খুলতেই কোথাও নজরে এসেছে ছড়িয়ে থাকা ব্যালট, কোথাও আবার আস্ত ব্যালট বাক্সও। সে সবে অবাক হওয়ার পালা যখন শেষ, তখন নজরে এল ছড়িয়ে থাকা কন্ডোম (Condom)।খবর ছড়াতেই আলোড়ন গোটা এলাকায়। চোপড়া ব

বারান্দায় ছড়িয়ে কন্ডোম! ভোটের পরে স্কুল খুলতেই চোখ কপালে শিক্ষকদের, চোপড়ায় আলোড়ন

শেষ আপডেট: 20 July 2023 09:27

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ভোটের পর স্কুল খুলতেই কোথাও নজরে এসেছে ছড়িয়ে থাকা ব্যালট, কোথাও আবার আস্ত ব্যালট বাক্সও। সে সবে অবাক হওয়ার পালা যখন শেষ, তখন নজরে এল ছড়িয়ে থাকা কন্ডোম (Condom)।খবর ছড়াতেই আলোড়ন গোটা এলাকায়।

চোপড়া ব্লকের নারায়ণপুর এফপি স্কুলের বারান্দা এবং বাথরুমে কন্ডোম (Condom in the school corridor after election) ছড়িয়ে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন শিক্ষকরা।

ভোটের জন্য কয়েকদিন ধরে বন্ধ ছিল স্কুল। বুধবার স্কুল খুলতেই চোখ কপালে উঠল স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের। স্কুলের বারান্দা ও শৌচাগারে পড়ে রয়েছে অসংখ্য কন্ডোম। ছোটরা পড়তে এসে কী দেখবে ভেবে দিশেহারা স্কুল কর্তৃপক্ষ আর তালা খোলার সাহস পাননি।

এমন কাণ্ডের খবর ছড়াতেই অভিভাবকরাও চিন্তিত হয়ে পড়েছেন। তাঁদের অভিযোগ, ছুটির পরেই স্কুল চলে যায় বহিরাগতদের দখলে। বসে নেশার আসর। পুলিশ প্রশাসন যদি সতর্ক না হয় তবে এসব চলবেই। স্থানীয় বাসিন্দারা বলেন, “স্কুলের বারান্দায় ছড়িয়ে আছে কন্ডোম, এটা জানার পরে আর কেউ ওই স্কুলে বাচ্চাকে পাঠাবে!” স্কুলের শিক্ষক মহম্মদ ফইরুদ্দিন জানান, এদিন সকালে স্কুল খুলেই ওই দৃশ্য দেখতে পান তিনি। তিনি বলেন, “প্রধান শিক্ষক আপাতত স্কুলে আসেননি। তাঁকে সবটা জানানো হয়েছে।” তবে এদিন আর স্কুলের গেট খোলা হয়নি।

ভিনজেলা থেকে তৃণমূল কর্মীরা কলকাতায়, হাওড়া স্টেশনে একুশের প্রস্তুতি নিচ্ছে পুলিশ


```