Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বিজেপির পতাকায় ঝুলছে কন্ডোম! ভোটের মুখে কুরুচিকর কাণ্ড জলপাইগুড়িতে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সামনেই পঞ্চায়েত ভোট। রাজ্যের জেলায় জেলায় জোরকদমে প্রচার চালাচ্ছে প্রতিটি রাজনৈতিক দল। তবে উত্তরবঙ্গের দিনহাটা, শীতলখুচি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের ক্যানিং, ভাঙড়ের মতো একাধিক এলাকায় অশান্তি, উত্তেজনা ছড়িয়েছে গত ক

বিজেপির পতাকায় ঝুলছে কন্ডোম! ভোটের মুখে কুরুচিকর কাণ্ড জলপাইগুড়িতে

শেষ আপডেট: 29 June 2023 16:53

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সামনেই পঞ্চায়েত ভোট। রাজ্যের জেলায় জেলায় জোরকদমে প্রচার চালাচ্ছে প্রতিটি রাজনৈতিক দল। তবে উত্তরবঙ্গের দিনহাটা, শীতলখুচি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের ক্যানিং, ভাঙড়ের মতো একাধিক এলাকায় অশান্তি, উত্তেজনা ছড়িয়েছে গত কয়েক সপ্তাহে। একাধিক জায়গায় রাজনৈতিক খুনও হয়েছে। আর এবার বিরোধীদলের পতাকায় কন্ডোম লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জে।

জানা গিয়েছে, বিজেপির দলীয় পতাকায় বৃহস্পতিবার সকালে একটি কন্ডোম ঝুলতে দেখেন স্থানীয় কয়েকজন। ঘটনার খবর যায় বিজেপি প্রার্থী অলোকা কুজুরের কাছে। এরপর তিনি বিষয়টি দলীয় নেতৃত্বকে জানান। সঙ্গে সঙ্গে ছুটে আসেন বিজেপি কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস। এরপর তিনি বিষয়টি সম্পর্কে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে ওই পতাকাটি নিয়ে যায়। পরে বিকেলে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি।

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ১৮/৫১ নম্বর বুথের ডিপো লাইন এলাকার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল বৃহস্পতিবার সকালে। বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাজগঞ্জ থানার অধীনে বেলাকোবা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নারায়ণ বসাক বলেন, এই জাতীয় কাজ অত্যন্ত নিন্দনীয়। তৃণমূল এর সঙ্গে জড়িত নয়।

তবে সে কথা মানতে নারাজ গেরুয়া শিবির। বিজেপি কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস বলেন, 'এই জাতীয় ঘটনা তৃণমূলের পক্ষেই সম্ভব। কারণ, তৃনমূলের যুব নেত্রী সায়নী ঘোষ শিবলিঙ্গে কন্ডোম পরিয়ে দেওয়ার মত কাণ্ড করেছিলেন। তাই ওরাই এমন কাজ করেছে বলে বিশ্বাস করি। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। পুলিশকে উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছি।'

নন্দীগ্রাম থানার আইসি ছুটিতে গেলেন, পঞ্চায়েতের মুখে বড় ‘বদল’


```