Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এইচআইভি থাকায় রোগীকে হেনস্থার নালিশ হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর : এইচআইভি পজিটিভ থাকায়  এক রোগীকে ভর্তি না করে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনার জেরে বিক্ষোভে উত্তাল হয় হাসপাতাল চত্বর। পরে সুপারের

এইচআইভি থাকায় রোগীকে হেনস্থার নালিশ হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে

শেষ আপডেট: 25 July 2018 14:55

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর : এইচআইভি পজিটিভ থাকায়  এক রোগীকে ভর্তি না করে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনার জেরে বিক্ষোভে উত্তাল হয় হাসপাতাল চত্বর। পরে সুপারের হস্তক্ষেপে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রোগীর পরিবারের অভিযোগ, এইচআইভি পজিটিভ থাকায়  ওই রোগীকে ভর্তি নিতে অস্বীকার করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। অভিযোগ পরিবারের লোকজনদের  সঙ্গেও দুর্ব্যবহার করেন তিনি। রায়গঞ্জ শহরের বাসিন্দা ওই মহিলাকে গুরুতর অসুস্থ্ অবস্থায় বুধবার রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসেন তাঁর স্বামী। অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রজত দেবনাথ এইচআইভি রোগী দেখেই দুর্ব্যবহার করেন এবং হাসপাতালে ভর্তি নিতে অস্বীকার করেন। এরপরই রোগীর পরিবারের লোকজন হাসপাতালের রোগী সহায়তা কেন্দ্রে অভিযোগ জানান। পাশাপাশি হাসপাতালের সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। সুপার সমস্ত বিষয়টি শুনে দ্রুত ওই রোগীকে নির্দিষ্ট বিভাগে ভর্তি করে নেন। তবে রোগীর পরিবারের সাথে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খারাপ ব্যবহারের কথা অস্বীকার করেন। তবে  ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ওই রোগীর সবরকম চিকিৎসার আশ্বাস দেন  হাসপাতালের সুপার ডাঃ গৌতম মণ্ডল।

```